মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মইিরামপুরে বর্ণাঢ্য র্যাফল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেন, আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, আব্বাস উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হোসাইন, কাজী ইমরান প্রমুখ।
