Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ
  • যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
  • যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
  • আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া গ্রামে চলতি মৌসুমে আগাম জাতের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের নারানদিয়া ব্লকের নারানদিয়া এলাকার কৃষক গনেশ বিশ্বাসের ৩৩ শতাংশ জমির রোপা আমন ব্রি-ধান ৮৭ এর আনুষ্ঠানিকভাবে নমুনা শস্য কর্তন করা হয়।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, জয়পুর ইউপি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার সাহা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হকসহ স্থানীয় কৃষকবৃন্দ প্রমুখ।

লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভায় চলতি রোপা আমন মৌসুমে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে।

এদিকে কর্তন কৃত অংশের প্রাপ্ত ফলন ১৩ কেজি ৩২০ গ্রাম (কাচা), প্রাপ্ত আদ্রতা ২৩ % এবং হেক্টর প্রতি ফলন ৫.৯৬ মেট্রিক টন (ধানে)।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, এই ধান ১২৫ থেকে ১২৭ দিনের মধ্যেই কাটা যায়। আগামী দুই সপ্তাহের মধ্যে আগাম জাতের রোপা আমন ধানের কাটা মাড়াই শেষ হবে।

এ ধানের ফলন প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন থেকে ৫.৯৬ মেট্রিক টন হয়ে থাকে। এই আগাম ধান কেটে সহজেই রবি ফসল হিসেবে সরিষা, ভুট্টা, গম, কলাই আবাদ করা যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

    October 30, 2026

    যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ

    October 30, 2026

    যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.