Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
  • যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
  • আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
  • নড়াইলে চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ আটক ৩
  • মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার কোন বিকল্প নাই : মৎস্য সচিব
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনিতে উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে।

পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ৯০ জন, পঞ্চম শ্রেণিতে ৬৫ জন, ষষ্ঠ শ্রেণিতে ৩৩ জন, সপ্তম শ্রেণিতে ২৪ জন, অষ্টম শ্রেণিতে ৩২ জন, নবম শ্রেণিতে ১৫ জন এবং দশম শ্রেণিতে ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আনিছুর রহমান, সহকারী কেন্দ্র সচিব ছিলেন মোখলেছুর রহমান। কিশোরকন্ঠ ফাউন্ডেশন আশাশুনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক।

পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ আব্দুস সালাম। পরীক্ষা কেন্দ্র সচিব আনিছুর রহমান জানান, প্রবল বৃষ্টি উপেক্ষা করেও পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য জেলার ৮ টি কেন্দ্রে দুই হাজার আটশ’র বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার

    October 30, 2026

    লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

    October 30, 2026

    লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.