Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
  • যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
  • আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
  • নড়াইলে চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ আটক ৩
  • মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার কোন বিকল্প নাই : মৎস্য সচিব
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোশাররফ হোসেন, অভয়নগর সংবাদদাতা :
যশোর-খুলনা মহাসড়কের নোয়াপাড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় চলমান উন্নয়ন কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।

রাস্তা সুরক্ষায় আরসিসি ঢালাইয়ের পাশ বাধানোর (শোল্ডার প্রটেকশন) কাজে নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সরবরাহ করা হচ্ছে খোয়া ও ভাঙাচোরা, নিম্নমানের এবং ত্রুটিপূর্ণ ইট।

এর ফলে জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কের দীর্ঘস্থায়িত্ব ও মান নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে স্তুপ করে রাখা এবং শৃঙ্খলিতভাবে সাজানো ইটগুলোর অধিকাংশই মানসম্মত নয়। এগুলোর আকৃতি বিকৃত, পোড়ামাটি দুর্বল এবং সামান্য চাপেই ভেঙে পড়ছে।

সরকারি বিধিমালা ও প্রকৌশল নির্দেশিকা অনুযায়ী এ ধরনের জনগুরুত্বপূর্ণ ও ভারি যানবাহনের চলাচলের সড়কের পাশে প্রথম শ্রেণির ইট বা মানসম্মত সুরক্ষামূলক উপকরণ ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র বা নিম্নমানের ইট ব্যবহার করছে।

স্থানীয়দের অভিযোগ, তদারকি কর্তৃপক্ষের উদাসীনতা এবং ঠিকাদারের অতিরিক্ত মুনাফা অর্জনের মানসিকতার কারণেই সরকারি তহবিলের এই অপব্যবহার হচ্ছে।

যশোর-খুলনা মহাসড়ক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রুট। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারি ট্রাক, বাস এবং ছোট যানবাহন চলাচল করে।

বিশেষজ্ঞদের মতে, রাস্তার পাশের ঢালাই ও স্লোপ বাধানোর কাজ টেকসই না হলে সামান্য বৃষ্টি বা গাড়ির অতিরিক্ত চাপের কারণেই তা ভেঙে পড়ে মূল সড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পাবে।

নোয়াপাড়া স্টেশন বাজার এলাকার একাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কাজের নামে এমন হরিলুট কোনোভাবেই মেনে নেয়া যায় না। শুরুতেই যদি এমন নিম্নমানের ইট দিয়ে কাজ চালানো হয়, তবে কিছুদিন পরই এই কাজ ধসে পড়বে।” তারা অবিলম্বে এই নিম্নমানের ইটগুলো অপসারণ করে মানসম্মত সামগ্রী নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে সড়ক বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী শাম্মি সুলতানা বলেন, নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বিষয়টি আমাকে অবগত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে লোকাল ঠিকাদারসহ ঢাকাতে কথা বলেছি। ঠিকাদার প্রতিষ্ঠার এমন নিম্নমানের ইট কেন ব্যবহার করল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানতে চাইলে তারা আমাকে বলেছেন ভুলবশতঃ ইটগুলি চলে গেছে, আমরা দ্রুত সেগুলো অপসারণ করে মানসম্মত ইট পাঠানোর ব্যবস্থা করেছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার

    October 30, 2026

    লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

    October 30, 2026

    লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.