বাংলার ভোর প্রতিবেদক এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছেন উন্নত গ্রেড ও জিপিএ-৫। পুনঃনিরীক্ষণের আগে ‘F’ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ‘F’ থেকে ‘A’ গ্রেড পেয়েছেন ১ জন। ‘F’ থেকে ‘A-’ পেয়েছেন ৩ জন। ‘F’…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের যশোর জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কস্থ কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন খান। অনুষ্ঠানে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনেট সহসভাপতি আব্দুল খালেক সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান, কবির হোসেন, কামরুল ইসলাম হেলাল, নূরুল ইসলাম, নুর উদ্দিন খান, বজলুর রহমান, আব্দুল মালেক,…
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা-মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে ১১টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে গেলে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। এর আগে একই দিন সকালে ওই গ্রামে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সৃষ্ট ঘটনার পর ওই গ্রামে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (৯ আগস্ট) সন্ধ্যায় লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক শ্যামলের চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় লোহাগড়া থানায় ১০…
জাহিদুল কবির মিল্টন ও কাজী নূর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ রয়েছে। ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ধরে নিয়ে অপচিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে এটা ঢাকার পপুলারের শাখা। মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারনা করা হচ্ছে। পাশাপাশি হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। হাসপাতালের ৭ জন অংশিদারের মধ্যে এক অংশিদারের নামে অনৈতিক কর্মকাণ্ডসহ নারী কেলেংকারির অভিযোগ রয়েছে। ওই অংশিদারের বাড়ি ঘোপ এলাকায়। পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের অনিয়মের অব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলার ভোর পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রচারের পর ওই অংশিদারের গায়ে জ্বালা শুরু হয়েছে।…
মারুফ কবীর : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম শিক্ষানগরী হিসেবে পরিচিত যশোর। বর্তমানে সমান্তরাল শিক্ষাব্যবস্থা হিসেবে দাঁড়িয়েছে ‘কোচিং বাণিজ্য’। কোচিং বাণিজ্যে শিক্ষা ব্যবস্থা রীতিমত জিম্মি হয়ে পড়েছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব স্তরেই এখন কোচিং নির্ভরতা তুঙ্গে। আইন ও নীতিমালার তোয়াক্কা না করে জেলাজুড়ে গড়ে উঠেছে শত শত কোচিং সেন্টার, প্রাইভেট ও স্পেশাল ব্যাচ। কোচিং হয়ে উঠেছে রীতিমত বাণিজ্যিক পেশা। কোচিং বাণিজ্যের এই আগ্রাসন বন্ধ না হলে সাধারণ পরিবারের জন্য শিক্ষার সুযোগ সংকুচিত হয়ে পড়বে এবং পুরো শিক্ষাব্যবস্থাই নৈতিক সংকটে পড়বে। সরেজমিনে যশোর শহরের কোর্ট মোড়, জিরো পয়েন্ট, পৌরসভার সামনে, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা, এমএম কলেজ এলাকা, উপশহর,…
বাংলার ভোর প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭৪ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। আবেদনকারীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস ও নির্ধারিত ওয়েবসাইট-এই তিন উপায়ে ফল জানতে পারবেন। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। বোর্ডে গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ২৭ শতাংশ। প্রকাশিত ফল নিয়ে অসন্তুষ্ট…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর শহরের বেজপাড়া এলাকায় চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে আরাফাত (২২) ও নাদিম (৪০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদেরকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় দিকে বেজপাড়া মেইন রোডে ইব্রাহীম খলিল বাবুর মোটরপার্টসের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯ নম্বরে পাওয়া সংবাদের ভিত্তিতে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় লোকজন চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে রেখেছিলেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আরাফাত ওই মোটরপার্টসের দোকানে কর্মচারী থাকা অবস্থায় বিভিন্ন সময়ে মোটরপার্টস চুরি করে নাদিমের…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছা বাজারের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে জমি ও দোকানঘর দখল, সম্পদ আত্মসাৎ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সার ডিলারশিপ নেয়ার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তার ছোট চাচা ইছাহক আলী। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ইছাহক আলী বলেন, গত ৭ সেপ্টেম্বর আতিকুর রহমান লেন্টু তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এর পরদিন তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন। লেন্টুর ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি সংবাদ সম্মেলন করছেন বলে জানান, ইছাহক আলী। ইছাহক আলীর অভিযোগ, আতিকুর রহমান লেন্টু দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সুবিধা নিয়েছেন। তার দাবি,…
বাংলার ভোর প্রতিবেদক : প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি, তারপর বিয়ে। এরপর পরিবারের বাবা-মা ও বোনের বিভিন্ন সমস্যার কথা বলে স্বামীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া। স্বামীর ঘরে থেকে নিজের বিয়ের তথ্য গোপন করে পুনরায় অন্য বিত্তশালী পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করা। নিয়মিত বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাৎ, খাওয়াদাওয়া ও অর্থনৈতিক সুবিধা নেওয়া। এরপর আবারও বিয়ের প্রস্তুতি। আর এই বিয়ের আগে পূর্বের স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে যৌতুক মামলার ভয় দেখিয়ে কাবিনের টাকা হাতিয়ে নিয়ে তালাক দেওয়া—এমনই অভিযোগ উঠেছে যশোরের বকচর এলাকার নূর মোহাম্মদ গাজীর মেয়ে জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিরুদ্ধে। সরেজমিনে খোঁজ নিয়ে ১০ থেকে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদ। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বৈধ দলিল ও নামজারি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনি জানান, যশোর সদর উপজেলার চাঁদপাড়া…