বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর সাব রেজিস্ট্রি অফিসে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নতুন ভবনের সামনের পরিত্যক্ত ভবনের একটি রুমে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মধ্যরাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে, স্থানীয়দের অভিযোগ রাতে সেখানে দুইজন নাইট গার্ড থাকার কথা থাকলেও বাস্তবে কেউই ছিলেন না। পরে স্থানীয়রা ফোন দিয়ে তাদেরকে ডেকে আনেন। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ পরিত্যক্ত ভবনের নিচতলার একটি রুমে আগুনের ফুলকা দেখতে পান। এগিয়ে যেয়ে দেখেন ওই রুমে থাকা বিভিন্ন কাগজপত্রে আগুন জলছে। প্রাথমিকভাবে তারা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়েছে। বুধবার দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়। কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় “হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর জেলা ও দায়রা জজ আদালতের ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দের অর্থে পুরাতন আদালত ভবনের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের পাশাপাশি তিনটি এজলাস কক্ষ পুননির্মাণ করা হবে। এতে বিচারিক কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর জানান, দীর্ঘদিন ধরে আইনজীবীরা ভবনটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ হতে যাওয়ায় তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা জানান। সংস্কারের মাধ্যমে আদালতের ঐতিহ্যবাহী স্থাপত্যিক গুরুত্ব সংরক্ষণের পাশাপাশি বিচারিক…
বাংলার ভোর প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আপাতত সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি। এখন এই গণতান্ত্রিক ধারাকে দীর্ঘায়িত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের পথচলা সহজ করতে প্রয়োজনীয় জনশক্তি তৈরি ও কাজ করতে হবে। নিজের দায়িত্ববোধ থেকে সমাজের প্রয়োজনীয়তা অনুভব করে সবাইকে কাজ করতে হবে। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বুঝে…
চৌগাছা সংবাদদাতা : যশোরের চৌগাছায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব মৎসরাঙ্গা পীর মরহুম আবদুল মাজেদের বাটিস্থ মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মাওলানা বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাষ্টার রহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম এ রহিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ভোর চৌগাছা সংবাদদাতা আব্দুল কাদের, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা বিল্লাল হোসেন, আব্দুল মান্নান, মাওলানা মিজানুর রহমান, মাষ্টার আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রশিবিরের সাবেক নেতা আবু নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ…
শ্যামনগর সংবাদদাতা : শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য দেন ভুরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাবলুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ। শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়নে ভূমিকা…
আশাশুনি সংবাদদাতা : আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে স্বনামধন্য ফুটবল কোচ, রেফারি ও ঢাকা বি-লিগের সাবেক খেলোয়াড় কামাল হোসেনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। হামলায় গুরুতর আহত কামাল হোসেন বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন তিনি। এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের বিষয়ে থানায় সালিশের দিন ধার্য ছিল। তবে অভিযুক্তরা সেখানে উপস্থিত না হওয়ায় পরে বসার কথা হয়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে কামাল হোসেন শ্রীউলা গ্রামের ফিরোজ গাজীর…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া : আত্মগোপনে থাকা খুলনার আলোচিত বি কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ খান (৩০) অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে। বুধবার রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে সে আটক হয়। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, সম্প্রতি সময়ে খুলনা মহানগরীসহ শহরতলীর কিছু কিছু এলাকায় চরম আকারে অপরাধ তথা খুনের ঘটনা ঘটে যাচ্ছে। বি কোম্পানির সক্রিয় সদস্যরা এসব অপরাধে সম্পৃক্ত। আইন শৃঙ্খলা বাহিনী ওই কর্মকাণ্ডের বিরুদ্ধে শহর জুড়ে চালাচ্ছে বিশেষ অভিযান। পুলিশি অভিযানে অপরাধীরা চলে যাচ্ছে আত্মগোপনে। ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকাতেও এক সন্ত্রাসী আত্মগোপনে ছিল। বুধবার রাতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।…
কপিলমুনি সংবাদদাতা : দীর্ঘদিন ধরে নকল লেবেল ব্যবহার ও প্যাকেটজাত করে নিম্নমানের পণ্যসামগ্রি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পাইকগাছার কপিলমুনিতে দু’প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকারের খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা ছিলেন পাইকগাছা উপজেলা সেনেটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডলসহ আনসার সদস্যবৃন্দ। বেলা সাড়ে ১১ টায় শুরু হওয়া অভিযানে তারা প্রথমে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মন্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজের তালাবদ্ধ কারখানার ভেতরে বিভিন্ন নামি-দামী ব্রান্ডের ভোগ্যপণ্যের নকল লেবেল…
জীবননগর সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা। বুধবার ভোর ৫টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নাম রংতুলি পরিবহন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৫১৯৫। জানা গেছে, রংতুলি পরিবহনটি মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা এলাকার দিকে যাচ্ছিল। পথে ভোর ৫টার দিকে জীবননগরের পাথিলায় মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে সাত থেকে আটজন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো যাত্রী বা বাসের কর্মী আহত হননি।…