সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এবং সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. ইলিয়াস।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম ও কোষাধ্যক্ষ মিহির সাহা।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন লেকভিউর রাজু আহমেদ, পানসী রেস্তোরাঁর আব্দুস সামাদ, হোটেল টাইগার প্লাস ও রয়েল প্লাসের মীর তাজুল ইসলাম রিপন, অরিজিনাল সাগর সুইটসের শেখ মেহেদী হাসান, মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সৌমেন ঘোষ, ঠিকানা হোটেলের সৈয়দ রাজিব হাসান, জয়হুন ডেইরি ফার্মের আব্দুল কাইয়ুম, অগ্রগতি রিসোর্টের নাহিদ হাসান, হোটেল বৈশাখীর মিজানুর রহমান, শাহিন বেকারির আমানুল ইসলাম, দক্ষিণা রেস্টুরেন্টের কাজী মুনতাসির আহমেদ, কাচ্চি ডাইনের জয়নাল আবেদীন এবং মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের আতিকুল আলম আতিক।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও রিসোর্ট প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
