সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোজাফফর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন…
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা : ভারতে অবৈধভাবে অবস্থান করা নড়াইলের দুই বাংলাদেশি তরুণীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ফেরত আসা দুই তরুণী হলেন, নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যান লাবনী ও মনি। পরে তারা বেঙ্গালুরুতে অবস্থান করে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। ওই বছরের ২৭ আগস্ট বেঙ্গালুরু পুলিশ তাদের আটক করে। আটকের পর তাদের ভারতের…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম পেতে যাচ্ছে উন্নয়নের ছোঁয়া। স্টেডিয়ামটির উন্নয়ন শীর্ষ প্রকল্পে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার বরাদ্দ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় এ বরাদ্দ পেলো যশোরবাসী। দীর্ঘদিন ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা যশোরের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি বড় অংকের অর্থ বরাদ্দের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নতুন সাজে সজ্জিত হবে। গত ৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব উম্মে ইসরাত স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়। এদিকে, দীর্ঘদিন স্টেডিয়ামটিতে চোখে পড়ার মতো উন্নয়ন কাজ না হওয়ায় একরকম হতাশা ছিলো খেলোয়াড়-ক্রীড়া…
নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য ইজারা নেয়া দোকান তাৎক্ষণিক উচ্ছেদ না করে (স্ট্যাটাস-কো) তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে আদালতের নিষেধাজ্ঞা পরও চৌগাছা কাঁচাবাজারের ওই জায়গা থাকা দোকান উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ আগস্ট এ আদেশ দেন। মামলাটি রিট পিটিশন নম্বর ১০৬৪৩/২০২৬। আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ভাড়া চুক্তির ভিত্তিতে দোকানটিতে ব্যবসা করে আসছেন। নিয়মিত ভাড়াও পরিশোধ করেন তিনি। মডেল মসজিদ…
রামপাল সংবাদদাতা : রামপালে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে বিবাহ নিবন্ধক, সাংবাদিক, নাগরিক সংগঠন ও নৈতিক দায়িত্ব বহনকারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোডেক এর ফোকাল পার্সন সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার বালা, রামপাল উপজেলা সচেতন নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক এম,এ সবুর রানা, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম, ফয়লাহাট সপ্রাবি’র প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, মোহতাদির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও মেয়ে…
কপিলমুনি সংবাদদাতা : পাইকগাছায় পূর্বশত্রুতার জেরে দু’ পক্ষের সংঘর্ষে ৩ ভাইসহ দু’পক্ষের ৫ ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনির রেজাকপুরে এ মারপিটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নাকে ও মাথায় মারাত্মক জখমি শেখ বাবুল (৩৩) ও শেখ লাভলুকে খুমেক হাসপাতালে রিফার্ড করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ হাফিজুল গাজী জানান, এ ঘটনায় আহত আমার দু’ ছেলে তপু (২১) ও লিপু গাজী (১৫) কে হাসপাতাল কর্তৃপক্ষ একই হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারনা, মাদক সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় এ মারপিটের ঘটনা ঘটেছে। দু’পক্ষই একে অপরের দোষারোপ করেছেন। রেজাকপুরের শেখ বাবুল জানান, সোমবার রাত সাড়ে ১১টার…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করা হয়। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও…
বাংলার ভোর প্রতিবেদক মঙ্গলবার বাঁচতে শেখা যশোরের আয়োজিনে লিলিয়ানা ফন্ড ও সিডিডি সহযোগিতায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় সংগঠনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অথিতি ছিলেন বিআরডিবির উপপরিচালক বিএম কামরুজ্জাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি উপ প্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার। বাঁচতে শেখার নির্বাহী পরিচালক পলাশ হিউবার্ট গমেজের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন ম্যাপ ইন সিবিআর প্রকল্প সম্বন্বয়কারী হিমেল সনজীব কিস্কু, ট্রেইনার দীপংকর অধিকারী, ম্যাপইন সিবিআর প্রকল্পের সিবিআর কর্মকর্তা সুমনা আফরিন, দেবাশিষ ঘোষ এবং জোসনা খাতুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, সঞ্চয় ও ঋণ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি…
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলায় সোহাগী খাতুন (১৪) নামের এক অষ্টম শ্রেণির মেধাবী স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবননগর উপজেলার ‘মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোম’-এ ভুল অস্ত্রোপচার ও ভুল ইনজেকশন প্রয়োগের কারণে এ ঘটনা ঘটে বলে দাবি স্বজনদের। নিহত সোহাগী খাতুন জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মোমিনুর রহমান মণ্ডলের মেয়ে এবং স্থানীয় বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোহাগীকে জীবননগরের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে নেয়া…
বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার যশোর কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আলোচনা সভায় বক্তারা বলেন আমরা শিক্ষিত হয়েও শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। জ্ঞান অর্জন করলেও নৈতিকতার উন্নয়ন করছি না। আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতার উন্নয়ন ঘটিয়ে দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। তবেই দেশ উন্নতির শেখরে পৌঁছে যাবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, কারিগরি ট্রেনিং সেন্টারের…