Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
  • হামলা ও হত্যার হুমকির নিরাপত্তা চাইলেন যুবদল নেতা
  • শার্শায় ৩০ ইয়াবাসহ যুবক আটক
  • নড়াইলে সাপের কামড় খেয়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় বিশ্ব নগর দিবসে পরিকল্পিত আবাসনের দাবি

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
নগরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে নিরন্তর শ্রম দেওয়া মানুষদের অবহেলা না করে পরিকল্পিত আবাসনব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। তাদের মতে, টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি।

সোমবার সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে বিশ্ব নগর দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন’।

মানবাধিকারকর্মী মাধবচন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, প্রবীণ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রিন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার এবং ইমতি জামিল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাধবচন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার অনেক মানুষ এখনো ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শহরের উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের আবাসন ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা জরুরি।

জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভাকে সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে এখনই ১০০ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়তে পরিকল্পিত আবাসনব্যবস্থার বিকল্প নেই। তা না হলে ভবিষ্যতে শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

মানববন্ধনে বক্তারা নগর উন্নয়নে পরিকল্পিত আবাসন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন

    October 27, 2026

    নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

    October 27, 2026

    পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.