Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
  • হামলা ও হত্যার হুমকির নিরাপত্তা চাইলেন যুবদল নেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাত :
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন ভূমি অফিসে ছয় মাস ধরে ভূমি সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে মাত্র দুজন অফিস সহায়ক দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। এতে জমির নামজারি, কাগজপত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

যশোর সদরের গুরুত্বপূর্ণ ইউনিয়ন চুড়ামনকাটিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জমি কেনাবেচা বেড়েছে। পাশাপাশি যশোর-ঝিনাইদহ মহাসড়কের জমি অধিগ্রহণের কাজ চলায় জমির কাগজপত্র সংশোধনসহ বিভিন্ন প্রয়োজনে ভূমি অফিসে মানুষের চাপ বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে ইউনিয়ন ভূমি অফিসে একজন ভূমি সহকারী, একজন উপসহকারী ভূমি কর্মকর্তা এবং দুজন অফিস সহায়ক কর্মরত ছিলেন। কিন্তু গত ছয় মাস ধরে ভূমি সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য। জনগণের ভোগান্তি কমাতে সপ্তাহে রোববার নয়, সোমবার ও বুধবার অন্য অফিস থেকে একজন কর্মকর্তা এসে দায়িত্ব পালন করেন। তবে সপ্তাহে মাত্র দুই দিন কর্মকর্তা আসায় সমস্যার সমাধান হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, অফিস সহায়ক কাসেদ আলী ও বিউটি বিশ্বাস দুজন মিলে দাপ্তরিক কার্যক্রম সামলানোর চেষ্টা করছেন। কাসেদ আলী বলেন, “আমরা দুজন অফিস সহায়ক ছাড়া এখানে আর কেউ নেই। অফিসের কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা সব ধরনের সেবা দিতে পারি না। অনলাইনে কাজ করতে প্রয়োজনীয় পাসওয়ার্ডও কর্মকর্তার কাছে থাকে।”

দোগাছিয়া গ্রামের আলমগীর কবীর বলেন, নামজারির একটি কাগজের জন্য তাকে দীর্ঘদিন ঘুরতে হয়েছে। কর্মকর্তা না থাকায় এবং সপ্তাহে মাত্র দুই দিন কর্মকর্তা আসায় তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আলী রেজা রাজু বলেন, মহাসড়কের জমির কাগজপত্র ঠিক করতে গিয়ে সময়মতো ভূমি কর্মকর্তাকে না পেয়ে সমস্যায় পড়তে হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, গুরুত্বপূর্ণ একটি ভূমি অফিসে দীর্ঘদিন কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। দ্রুত একজন ভূমি সহকারী নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান বলেন, কর্মকর্তা না থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত ভূমি সহকারী নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে তুলে ধরবেন তিনি।
এলাকাবাসীর দাবি, চূড়ামনকাটি ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগ দিয়ে নিয়মিত সেবা নিশ্চিত করা হোক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026

    শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.