Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
  • হামলা ও হত্যার হুমকির নিরাপত্তা চাইলেন যুবদল নেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাতা :
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।

সোমবার সকালে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহান আলী স্থানীয় বাজার কমিটির নেতাদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে চুড়ামনকাটি বাজারে যানবাহনের চাপ বাড়ে। সড়কের পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়।

সোমবার সকালে ওসি জাহান আলী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ফুটপাতের ওপর থেকে দখল সরিয়ে নিতে অনুরোধ জানান। পাশাপাশি ভবিষ্যতে সড়কের পাশের জায়গা দখল করে ব্যবসা না করার বিষয়ে সতর্ক করেন।

ওসি জাহান আলী বলেন, “আজ প্রাথমিকভাবে সবাইকে সচেতন করা হয়েছে এবং সড়কের পাশের জায়গা দখল না করতে বলা হয়েছে।

এরপরও কেউ আইন না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন চূড়ামনকাটি হাট মালিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

তিনি বলেন, যানজট নিরসনে পুলিশের এ উদ্যোগে স্থানীয়রা খুশি হয়েছেন। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026

    শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.