Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা : লড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার তুলারামপুর পাম্প এলাকার ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৭ টার দিক নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে রেল লাইনের উপর অবস্থান করা এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মরদেহটি খণ্ডিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : পরিবারের সম্পদ আত্মসাৎ, জমি খল, মিথ্যা মামলা ও পিতাকে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবা সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। মঙ্গলবার ুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবা সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগকে ‘শতভাগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। লেন্টু বলেন, তিনি তার পিতার কোনো জমি ভোগদখল করেননি। বরং ৫ শতাংশ জমির ওপর নির্মিত ুইতলা বাড়ি তার পিতা তাকে ও দুই বোনকে বঞ্চিত করে ছোট ভাই শফিকুল ইসলামের নামে লিখে েিয়ছেন। পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি াবি করেন, তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের পক্ষ থেকে একের…

Read More

জাহিদুল কবির মিল্টন ও কাজী নূর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত ‘পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল’-এর বিরুদ্ধে অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পরিবেশ ও ফায়ার লাইসেন্স না থাকা এবং অনিয়মের একাধিক অভিযোগ উঠলেও কার্যকর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। অভিযোগ উঠেছে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে জেলা সিভিল সার্জন কার্যালয়। অনুমোদনহীন পরিচালনা ও স্বাস্থ্য ঝুঁকি অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের মেয়াদ এক বছর আগেই শেষ হয়েছে। এ ছাড়া হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি পরিবেশগত ছাড়পত্র ও ফায়ার সার্ভিস…

Read More

হিমেল খান : বাড়িতে সাপ ঢুকেছে, খবর পেলেই ছুটে যান তিনি। কখনো বসতবাড়ি, কখনো রান্নাঘরে, আবার কখনো খড়ের গাদা কিংবা বাড়ির আঙিনায় ঘাপটি মেরে থাকা সাপ উদ্ধার করেন প্রাণের ঝুঁকি নিয়ে। সাপটি বিষধর না নির্বিষ, তা নিশ্চিত হয়ে প্রশিক্ষিত পদ্ধতিতে উদ্ধার করেন তিনি। এরপর লোকালয় থেকে দূরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দেন। এভাবেই ২০২৩ সাল থেকে যশোরের চৌগাছা ও আশপাশের এলাকায় শতাধিক সাপ উদ্ধার করে প্রকৃতির বুকে ফিরিয়ে দিয়েছেন তরুণ আশিকুল ইসলাম মিথুন। সাপ দেখলেই আতঙ্কো পিটিয়ে মারার তোড়জোড় করেন এলাকাবাসী। বর্তমানে চৌগাছার সে চিত্র পাল্টে গেছে। বাড়িতে সাপ দেখা দিলে লাঠি হাতে নিধনের বদলে এলাকাবাসী ফোন করছেন মিথুনকে।…

Read More

শার্শা সংবাদদাতা : ভালো কাজ ও উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার পথে যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় ভালো চাকরি দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১২ লাখ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে সোহাগ নামে এক দালালের বিরুদ্ধে। বিদেশে পাঠানোর পর লিবিয়ায় পৌঁছানোর আগেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্বজনদের অভিযোগ। নিখোঁজ যুবকরা হলেন, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আবু মোছার ছেলে ইয়াসিন আরাফাত, মশিয়ারের ছেলে আনোয়ার হোসেন, আরশাদের ছেলে রানা হোসেন, আব্দুলের ছেলে শাহিন আলম এবং হাসেমের ছেলে মেহেদী হাসান। নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের দিন ছিলো মঙ্গলবার। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, তফসিলে বর্ণিত নির্ধারিত সময়ে (সন্ধ্যা ৬ টা) কোনো প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেননি। একই সাথে চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বচন কমিশন। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা অনুযায়ি, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি দুটি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচিত হওয়ার পথে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিন জন। এরা হলেন-নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম সম্পাদক দুটি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচিত হওয়ার পথে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই তিন কোটি টাকার মূল্যের জমি ফের দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শহরের ঘোপ জেলরোড এলাকায় ওই জমি থেকে আদালতে টাঙানো সাইনবোর্ড চুরি করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন জমি মালিক ফজলে রাব্বী। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস এ-৫০৩, আরএস ৫২৩ খতিয়ানের আর এস ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশরফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওই সময় মোশরফ হোসেন ৬ শতক জমি জাল-জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করেন। বিষয়টি ফাঁস…

Read More

আশাশুনি সংবাদদাতা : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার পক্ষে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল…

Read More

বাংলার খেলা প্রতিবেদক : মঙ্গলবার টাউন হল মাঠে খেলার সাথী ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত নতুন জার্সি উন্মোচন ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় লাল একাদশ বনাম নীল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে আক্রমণ ও পাল্ট আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মাথায় রেজার বাড়িয়ে দেয়া বল থেকে চন্দনের দুর্দান্ত ফিনিশিংয়ে লাল দলের জালে বল জড়িয়ে যায়। পরে লাল দল অনেক সুযোগ তৈরি করেও গোল দিতে ব্যর্থ হয়। শেষ পযর্ন্ত চন্দনের জয়সূচক একমাত্র গোলে নীলদল জয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি তুলে দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করা ৫৫ জন নেতাকর্মী সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের নিজে হাতে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং নেতা কর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের…

Read More