Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক পরিবারের সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও পিতাকে মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য ও ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগকে ‘শতভাগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। লেন্টু বলেন, তিনি তার পিতার কোনো জমি ভোগদখল করেননি। বরং ৫ শতাংশ জমির ওপর নির্মিত দুইতলা বাড়ি তার পিতা তাকে ও দুই বোনকে বঞ্চিত করে ছোট ভাই শফিকুল ইসলামের নামে লিখে দিয়েছেন। পরিবারের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগও তিনি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিবারের সদস্যদের পক্ষ থেকে একের পর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় যশোর সদরের ইছালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অনিতা মল্লিক ও ইছালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন ইছালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান। সমাবেশে বক্তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড, বাল্যবিয়ে রোধ, মাদকের অপব্যবহার, নৈতিকতা…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসা প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা। এবং কোটচাঁদপুর পৌরসভার দুধসরা এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। অভিযোগকারী তিন ছাত্র ওই মাদ্রাসার আবাসিক ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিনে মাদ্রাসার তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে  মাদ্রাসা প্রধান আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে ওই  শিক্ষার্থী তার কাছে বিষয়টি জানায়। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদ্রাসায় গিয়ে ওই হুজরের ওপর চড়াও হন। পরে খবর…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কৃষক মিসকান সরদার (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়েছে। নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপি’র মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি গ্রুপের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ঢাল, সড়কি, রামদা, চাপাতি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কৃষক মিসকান সরদারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষ শহিদুল মোল্যার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত ‘পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল’-এর বাহ্যিক পরিকাঠামো আকর্ষণীয় হলেও প্রতিষ্ঠানটির বৈধ পরিচালন সংক্রান্ত নথিপত্রে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য যেসব আইনি লাইসেন্স ও অনুমোদন আবশ্যক, তার বড় একটি অংশের ঘাটতি নিয়েই অবৈধভাবেই হাসপাতালটি পরিচালিত হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে। হসপিটাল পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, স্থানীয় পৌরসভা, সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, লিমিটেড কোম্পানি হলে রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস ও সার্টিফিকেট অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে নেম ক্লিয়ারেন্স ও সার্টিফিকেট অব ইনকরপোরেশন। টিন ও বিন সার্টিফিকেট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে করদাতা শনাক্তকরণ নম্বর (টিন)…

Read More

আশাশুনি সংবাদদাতা : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) আশাশুনি উপজেলার খরিয়াটি গ্রামের সন্তান শেখ মিশা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। সাতক্ষীরা জজ কোর্টের এজিপি খরিয়াটি গ্রামের অ্যাড. শেখ আলাউদ্দীনের মেঝো কন্যা শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। ২০২৫ সালে বিএসটিআই খুলনা কার্যালয়ে পরীক্ষক (রসায়ন) হিসাবে যোগদান করেন। তিনি ৫০তম বিসিএস পরীক্ষার ভাইভায় অংশ নিতে রোববার খুলনা থেকে ঢাকায় পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে পরিবহন দুর্ঘটনা কবলিত…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা : এ যেন ‘চোরের উপর রাগ করে পাতায় ভাত খাওয়ার’ মত প্রবাদবাক্যেরই প্রতিফলন। হ্যা তেমনই এক ঘটনা ঘটেছে যশোরের বাঘারপাড়ায়। চুরি আতঙ্ক থেকে রেহাই পেতে উপজেলার এক বাসিন্দা বাসা ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র। জানা গেছে, গত শনিবার বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বাসাটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা ছাদ দিয়ে বাসায় প্রবেশ করে তালা ভেঙে মালামাল নিয়ে যায়। এমনকি ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়ে যাওয়ার ঘটনাও ঘটে। চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে ওই ভাড়াটিয়া সোমবার সকালে বাসার মালামাল নিয়ে বাঘারপাড়া ছেড়ে চলে গেছেন। ভুক্তভোগীর অভিযোগ, চুরির পর থানায় অভিযোগ করা…

Read More

রামপাল সংবাদদাতা : “আমার উপজেলা আমার দ্বায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত” এই স্লোগান রামপাল উপজেলাকে বাল্যবিয়ে শিশু শ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিয়ে মুক্ত, শিশু শ্রম মুক্ত ও স্কুল থেকে ঝরে পড়া মুক্ত ঘোষনা করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাল্যবিয়ে, শিশু শ্রম ও শিশু স্কুল বহির্ভুত ও শিশু স্বাস্থ্য বিষয়ে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,…

Read More

বাংলার ভোর প্রতিবরদক : কচুরিপানার নিচে ড্রাম বেঁধে নদীপথে টেনে নেয়া, কাঁটাতারের ফাঁক দিয়ে রাতের আঁধারে পারাপার, আবার কখনো বৈধ পণ্যবাহী ট্রাকের আড়ালে-এমন নানা অভিনব কৌশলে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে দেশে ঢুকছে মাদক। সীমান্ত পার হওয়ার পর বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে ট্রেন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবহনে করে এসব মাদক পৌঁছে যাচ্ছে যশোরের পাড়া-মহল্লা পেরিয়ে দেশের বিভিন্ন জেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝেমধ্যে চালান ও বাহক আটক হলেও মাদকের মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, শার্শার কায়বা, রুদ্রপুর, গোগা, অগ্রভুলাট, পাঁচভুলাট, শালকোনা, পাকশিয়া, ডিহি, শিকারপুর ও রামচন্দ্রপুর এবং বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া,…

Read More

আব্দুল কাদের, চৌগাছা : যশোরের চৌগাছা উপজেলার হিজলী গ্রাম। দূর থেকে দেখে মনে হচ্ছে গাছে ধরে আছে আপেল কিংবা পাকা গাব। তবে কাছে যেতেই ধারণা বদলে গেলো। দেখতে আপেলের মতো, রঙে কমলার আভা। খেতে মিষ্টি, পুষ্টিগুণে ভরপুর। এ যেন একসাথে আপেল-গাব আর খেজুরের স্বাদ। জাপানের এই জাতীয় ফল পার্সিমনের চাষ হচ্ছে উপজেলার হিজলী গ্রামে। আর এর নেপথ্যের কারিগর হিজলী গ্রামের কৃষক জুলফিকার সিদ্দীক। জুলফিকার সিদ্দীক জানালেন, ২০২১ সালে নাটোর থেকে পার্সিমনের চারা কিনে ৫ কাঠা জমিতে লাগান ৩০টি গাছ। প্রায় তিন বছর ধরে নিয়মিত পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে। চলতি মৌসুমে এসব গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। গাছের…

Read More