Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা নড়াইলে পিতা মাহমুদুল হাসান হত্যার ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান (৪৫) তার মা ফাতেমা বেগম (৩৫) বিল্লাল বিশ্বাস (৪৮) এবং নাজরিন নাহার মাহি (২৫) সহ অজ্ঞাত ৭/৮ জনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে শাহানাজ আক্তার। সোমবার দুপুরে শাহানাজ খানম তার পিতার হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জন্মদাতা পিতা হিন্দু ধর্মের লোক ছিলেন নাম সাগর। তিনি চাকরি সূত্রে মাষ্টার ছিলেন। আমার মা ফাতেমা তার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী থাকাকালে আমার পিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে আমার পিতা সাগর কোর্টের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে মাহমুদুল হাসান নামে ইসলাম ধর্ম গ্রহণ করে ২০০৪ সালে আমার মা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যশোর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ক্যাব প্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর সার্কিট হাউসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) এ. এইচ. এম. সফিকুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তাদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে স্থানীয় ক্যাব প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রানাগাতী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে রানাগাতি গ্রামে রাস্তার পাশে বাহারুলের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে নিহেতর পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে হত্যা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক চৌগাছার ব্যবসায়ী ছেলে আতিকুর রহমান লেন্টুর করা সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার পিতা আব্দুস সবুর। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ছেলের বিরুদ্ধে পরিবারের অর্থ-সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও সার কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে আব্দুস সবুর বলেন, আতিকুর রহমান তার পিতা, চাচা, ভাই-বোন ও চাচাতো ভাইদের ব্যবসায়িক অর্থ-সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। এসব সম্পদ ফেরত চাইলে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট অর্থ-সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলেও জানান আব্দুস সবুর। এ ছাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যৌথ বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা মো. কবির ইকবাল। সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির ইকবাল অভিযোগ করেন, ২০২৪ সালের ডিসেম্বরের দিকে সঞ্জয় কুমারের সঙ্গে তার পরিচয় হয়। পরে যশোরের চাচড়া এলাকায় ‘হাজেরা ইন্টারন্যাশনাল হাসপাতাল’, ‘হাজেরা রিসোর্ট’ ও ‘হাজেরা সিটি অ্যাপার্টমেন্ট’সহ ৬০ কোটি টাকার একটি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করলে নির্দিষ্ট হারে লাভ ও মালিকানার অংশ দেয়ার কথা বলা হয়েছিল। কবিরের দাবি, প্রস্তাবে আশ্বস্ত হয়ে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে সঞ্জয় কুমার, আনিসুজ্জামান, আক্তারুজ্জামান ও মোস্তাক আহমেদের…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাবাঘ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন রাজঘাট এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইমন নারিকেল গাছের পাতা কাটছিলেন। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে ছিটকে নিচে খালের মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক ঘটনায় শিশুসহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে সদর থানায় পূর্বশত্রুতার জেরে শিশুসহ চারজনকে মারধর এবং এক ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়ির মালিকপক্ষের লোকজনের মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বুরুজ হোসেন (৪০), আমিরুল ইসলাম (৪৫), তার ছয় বছরের মেয়ে তাবাসসুম ও সজল (২১)। তারা ওই এলাকার বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাবাসসুমের সঙ্গে মহিন (২৪) নামে এক যুবকের হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও মহিনসহ কয়েকজন পুনরায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের র‌্যাব ও পুলিশের দেয়া তথ্যানুযায়ী, যশোর শহর ও এর আশেপাশে ৪০ থেকে ৫০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এদের প্রতিটি গ্রুপে সদস্য থাকে গড়ে ৮ থেকে ১৬ জন। যাদের বয়স সাধারণত ১৪ থেকে ২১ বছরের মধ্যে। শহরের পালবাড়ি, ধর্মতলা, শংকরপুর, বেজপাড়া, রায়পাড়া তুলোতলা, ষষ্টিতলা, খড়কি, রেলগেট, চাঁচড়া, বারান্দিপাড়া, মণিহার, নীলগঞ্জ, বকচর, উপশহর এবং শহরতলীর মুড়লী খাঁপাড়া, হামিদপুর, শেখহাটি এবং পুলেরহাট এলাকায় এদের অপতৎপরতা বেশি। স্থানীয়দের মতে, কিশোর গ্যাং-এর অপতৎপরতা একদম হঠাৎ করে শুরু হয়নি। গত এক যুগেরও বেশি সময় ধরে ধীরে ধীরে বর্তমানের ভয়াবহ রূপ ধারণ করেছে। যশোরে অনেক আগে থেকেই এলাকাভিত্তিক ‘বড় ভাই’ বা রাজনৈতিক…

Read More

জাহিদুল কবীর মিল্টন ও কাজী নূর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনা, পরিবেশ ও ফায়ার লাইসেন্স না থাকা, চিকিৎসাবর্জ্য অব্যবস্থাপনা, নদীর জায়গা দখলসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসাসেবার আঁড়ালে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালটির স্বাস্থ্য বিভাগের অনুমোদনের মেয়াদ প্রায় এক বছর আগে শেষ হয়েছে। ট্রেড লাইসেন্সের মেয়াদ নিয়েও প্রশ্ন রয়েছে। এর পাশাপাশি হাসপাতালটির পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ও পরিবেশগত লাইসেন্স না থাকার অভিযোগ পাওয়া গেছে। ফায়ার লাইসেন্স নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রোববার বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ সেপ্টেম্বর (সোমবার) ও প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর মঙ্গলবার। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদকে ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ও প্রবীণ সাংবাদিক দৈনিক প্রভাতফেরি পত্রিকার সম্পাদক ফকির শওকত। ফলে সভাপতি পদে দুই অভিজ্ঞ সাংবাদিকের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে। সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনোয়ারুল কবীর নান্টু ও…

Read More