Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
  • চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
  • যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা

banglarbhoreBy banglarbhoreNovember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি।

এর অংশ হিসেবে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৪ নভেম্বর বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, প্রাচার সম্পাদক নাজমু হুদা, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনসহ যুবদল ছাত্রদল কৃষকদল ও বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু

    November 2, 2026

    যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

    November 2, 2026

    যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.