আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আশাশুনি থানা মামলা নং ৭, তাং ৯/৯/২৬, জিআর ১৮৫/২৬ (সন্ত্রাস বিরোধী আইন ২০০৯) এর আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও শ্বেতপুর গ্রামের বাসিন্দা বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সিআর ১৩৫৬/২৪ (পাইকগাছা) আসামি ফকরাবাদ গ্রামের সাইফুল গাজী, সিসি-২৩৯/২৫ এর আসামি বাসুদেবপুর গ্রামের আবু রাশেদ গাজী ও সিআর ১৯৬/১৬ (কালিগঞ্জ) এর ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের ছবেদ আলী গাজীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
