Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
“পোলিও নির্মূলের অঙ্গীকার, বিশ্ব হোক রোগমুক্ত”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়কে এই র‌্যালিটি প্রদক্ষিণ করে। র‌্যালিতে ক্লাবের সদস্যবৃন্দ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে পোলিও দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশ নেন।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাতক্ষীরা রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আখতারুজ্জামান কাজল এবং সেক্রেটারি এসকে নাজমুল হাসান।

র‌্যালিতে আরও অংশ নেন রোটারিয়ান পিপি ডাক্তার সুশান্ত ঘোষ, রোটারিয়ান পিপি মাহমুদুল হাসান, রোটারিয়ান পিপি মশিউর রহমান, রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান পিপি নূর ইসলাম, রোটারিয়ান পিপি আশরাফুল করিম ধনি, রোটারিয়ান পিপি মাগফুর রহমান, রোটারিয়ান ওয়ালিউল্লাহ এবং রোটারিয়ান আব্দুল কাদের।
প্রধান সমন্বয়ক ছিলেন রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও যুব সমাজ ও তরুণদের সংগঠিত করে পোলিও সচেতনতায় সংহতি প্রকাশ করেন রোটার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।

তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্টর পিপি শেখ কাইয়ুম রহমান, রোটার‌্যাক্টর পিপি আতিক মুজাহিদ এবং রোটার‌্যাক্টর মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বকে পোলিওমুক্ত করতে রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হলেও এর পুনরুত্থান রোধে এবং প্রতিটি শিশুকে পোলিও টিকার আওতায় আনতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

বক্তারা পোলিওমুক্ত পৃথিবী গঠনে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.