Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগে ১৪ বছরের কিশোর স্বাধীনকে হত্যা করা হয়েছে দাবি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার বাসিন্দা স্বাধীনের মা সুমাইয়া আক্তার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। আসামিরা হলেন বারান্দী মালোপাড়ার রেজা, তার শাশুড়ি ওলি, রনি ও তার বাবা আলী, পার্থ ও নারায়ণ। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে স্বাধীন তার বন্ধু জাহার ফুয়াদ ওরফে জীবনের সঙ্গে পূজা দেখতে বারান্দী মোল্লাপাড়া এলাকায় যায়। সেখানে একটি মন্দিরের গলির সামনে ওয়াই-ফাই ব্যবহারের জন্য দাঁড়িয়ে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করছিল তারা। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি স্বাধীনকে চোর বলে অপবাদ দিয়ে মারধর শুরু করেন। পরে আসামিরা রড ও ধারালো অস্ত্র দিয়ে স্বাধীনকে আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার সময় স্বাধীনকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বন্ধু জীবনও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনেরা স্বাধীনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে তাকে ঢাকা হোম কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.