বাংলার ভোর প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা কর্তৃক আয়োজিত বডি টক ২.০ প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, সুরক্ষা, যৌনবাহিত রোগ প্রতিরোধ এবং নিরাপদ শনাক্তকরণ ও রেফারাল বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কারিগরি সহযোগিতা প্রদান করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং আর্থিক সহযোগিতা করে লিলিয়ান ফন্ডস (এলএফ)। প্রশিক্ষণে ১৫টি স্কুল ও কলেজের মোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জন শিক্ষক ও ৫ জন শিক্ষিকা ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বডি টক ২.০ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিমেল সঞ্জীব কিস্কু। তিনি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার…
Author: banglarbhore
জাহিদুল কবীর মিল্টন ও কাজী নূর : যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালের স্বাস্থ্য বিভাগের অনুমোদন ও ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি অবৈধভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালটির সেবার মান, জনবল, প্যাথলজি কার্যক্রম ও পরিবেশ নিয়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন সেবা নিতে আসা ব্যক্তিরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী রোগী ও সেবাপ্রত্যাশীদের উপস্থিতি রয়েছে। হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের চলাচল এবং বিভিন্ন কার্যক্রমে বিশৃঙ্খল পরিবেশও দেখা যায়। তবে অভিযোগগুলোর সবকটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের কাছে জানতে চাওয়া হলেও তারা কোন সদুত্তর দেননি।…
বাংলার ভোর প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুটি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে। বাকি পদগুলোতে একাধিক প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফকির শওকত ও সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুন। সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সরোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সজল মনোনয়নপত্র…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে সুজনের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি.এম. এলোম হোসেন রানা। তিনি সুজনের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলোম হোসেন রানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বায়নাপত্রের সাক্ষীদের উপস্থিতিতে একাধিকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে পরবর্তীতে সুজন পুনরায় টাকা দাবি করায় বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, কয়েকজন প্রকৃত…
বাংলার ভোর প্রতিবেদক : স্থানীয় চাহিদার সঙ্গে সংগতি রেখে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও লাইসেন্স প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন যশোরের এক সংলাপে অংশ নেয়া নিয়োগদাতা ও ব্যবসায়ী নেতারা। কেন্দ্রীয়ভাবে প্রণীত কর্মসূচির সঙ্গে এ অঞ্চলের ব্যবসায়িক বাস্তবতার ব্যবধান তুলে ধরে তারা প্রশ্ন করেন, বিদ্যমান সহায়তা তরুণদের কর্মসংস্থান ও ব্যবসা শুরুর জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারছে কি না। “বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সম্পৃক্ততা: সুযোগ, অংশগ্রহণের পথ ও প্রাতিষ্ঠানিক বাধা” শীর্ষক প্রকল্পের আওতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন (টিএএফ) যৌথভাবে এই নিয়োগদাতা ও ব্যবসায়ী সংলাপের আয়োজন করে। সংলাপ সঞ্চালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান তত্ত্বাবধায়ক…
বাংলার ভোর প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে অতীতের মতো একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। এ থেকে আমাদের সকলকে সর্তক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের সামনে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। নার্গিস বেগম আরও বলেন আজকে একটি পক্ষ বলছে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে এসেছে। কিন্তু বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসা…
কালিগঞ্জ সাংবাদদাতা : কালিগঞ্জ কৃষ্ণনগরে অসুস্থ ও মৃতপ্রায় পশু জবাই করে মানুষের মাঝে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেন এলাকার সর্বসাধারণ। শনিবার সকাল দশটায় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মাহমুদ ছটু, সাবেক সহ সভাপতি আব্দুল আজিজ গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, বাংলাদেশ জামায়াতের ইসলামের নেতা মাওলানা আব্দুর ছাত্তার আজাদী, সাবেক মেম্বার আবুল কালাম গাজী, সাবেক মেম্বার আফছার আলী,বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুর হোসেন সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তাগণ বলেন এই ইউনিয়নে কসাইরা পশু না দেখেই পশু জবাই করা যাবে না এবং পশু…
কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)’র উদ্যোগে অসহায়, ভবঘুরে ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ অসহায়, ভবঘুরে ও ভিক্ষুকদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ন্যাশনাল সার্ভে কোম্পানির চেয়ারম্যান মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, কোটচাঁদপুর উপজেলা সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল, সহ-সভাপতি সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুল হামিদ তুহিন, সদস্য…
খাজুরা সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে যশোরের বাঘারপাড়ার গাইদঘাটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গাইদঘাট ক্রীড়া ফেডারেশন আয়োজিত এ টুর্নামেনেন্টের মাধ্যমে দীর্ঘদিন পর ফুটবলপ্রেমীদের ঢলে প্রাণ ফিরে পায় বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ। বাঘারপাড়া-শালিখা উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ দর্শক শনিবার উদ্বোধনী খেলা দেখতে হাজির হন। এতে প্রতিদ্বন্দ্বিতা করে যশোরের ইছালী ইউনিয়নের জগমোহন ফুটবল একাদশ ও বাঘারপাড়া ফুটবল একাদশ। বিকেল সাড়ে ৪টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শ্যামনগর প্রতিনিধি ও সহকারী অধ্যাপক সামিউল ইমাম আজম (মনির)। তিনি ৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক নয়াদিগন্তের শ্যামনগর প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জি.এম. আসাদুজ্জামান (লিটন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক যুগের বার্তার প্রতিনিধি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট। প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ হয়েছে। বাকি আটটি পদে প্রার্থীরা…