Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা
  • যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু
  • যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক
  • লোহাগড়ায় সড়কবাতি,শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
  • যশোরের বাজারে কমেছে শীতের সবজি ও ডিমের দাম, বেড়েছে মুরগির
  • মাগুরায় সাকের হত্যা বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
  • মাগুরায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু
  • পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় সাকের হত্যা বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

banglarbhoreBy banglarbhoreOctober 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
মাগুরায় পৌর যুবদল নেতা ও মোটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য সাকের হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন।

নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে জেলাজুড়ে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

শুক্রবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি ও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন মোটর শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের শনাক্ত করে প্রকাশ এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে মাগুরা জেলার সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল আহমেদ খান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা

    October 23, 2026

    যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু

    October 23, 2026

    যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.