Author: banglarbhore

লোহাগড়া সংবাদদাতা   নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামে বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দৃশ্যটি নিজ বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী ৪ সেপ্টেম্বর রাতে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী চৌধুরী এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্বামী লোহাগড়া পৌরসভার শিক্ষক সঞ্জিত কুমার দে। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটি পর ভ্যানযোগে শিক্ষিকা কৃষ্ণা রানী বাড়িতে প্রবেশ করেন। এ সময় পেছন থেকে ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়ার সাথে সাথে তার হাতে থাকা টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। ভুক্তভোগী জানান, ছিনিয়ে…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে বাসা ফাঁকা থাকার সুযোগে চোরেরা ছাদের ওপর দিয়ে প্রবেশ করে তালা ভেঙে ঘরের মালামাল নিয়ে যায়। এ সময় তারা ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়েও যায়। পৌরসভার সখিনা ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ভাড়াটিয়া শারমিন আক্তার জানান, তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে ওই বাসায় ভাড়া থাকেন। কয়েক দিন আগে তিনি ঝিকরগাছায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তার ধারণা, চোরেরা ছাদের…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগ্নি জামাই বাঁশ দিয়ে আঘাত করলে মামা শ্বশুর রবিউল হোসেনের মৃত্যু হয়। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নি জামাই একই গ্রামের বাসিন্দা লুৎফর রহমান পলাতক রয়েছেন। জানা গেছে, নিহত ও অভিযুক্তের দুই শিশু পুত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি করেন। এতে অভিযুক্ত লুৎফর রহমানের ছেলে পিঠে আঘাত পায়। বিষয়টি বাড়িতে গিয়ে জানালে লুৎফর রহমান রাগান্বিত হয়ে মামা শ্বশুরের বাড়িতে যান। এ সময় বাগ-বিতন্ডার একপর্যায়ে ভাগ্নি জামাই লুৎফর রহমান বাঁশ দিয়ে মামা শ্বশুর রবিউল হোসেন কাঁধে আঘাত করেন। এতে রবিউল হোসেন মাটিতে…

Read More

নড়াইল সংবাদদাতা যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার সকালে কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা নূর মোহাম্মদ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে যশোরের চুড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুনকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি যশোরের চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তার প্রসববেদনা তীব্র হয়। পরিস্থিতি সামাল দেয়ার আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় একটি চক্রের অপপ্রচার, পথরোধ করে চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান সেন্টু। শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন, উক্ত চক্রটি বর্তমান নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত। তারা রাস্তাঘাট থেকে বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের বৈধ ক্যাশ মেমো ও সরকারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে জেলার শার্শা উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে ৪৯ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ, বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খাঁন, কাশীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্কর এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ পুলিশ দল। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া থানার তেলিধান্যপুর গ্রামের রাব্বি হোসেন (২০) ও মারুফ হোসেন (২৩) এবং কোতোয়ালী মডেল থানার মুনসেফপুর গ্রামের আসিফ হোসেন (২০)। শনিবার দুপুরে পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর ২ নং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ…

Read More

নড়াইল সংবাদদাতা : মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাতববরণ করেন তিনি। এদিন পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও হাতে এলএমজি এবং আহত নান্নুকে কাঁধে নিয়ে শত্রুপক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন নূর মোহাম্মদ। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালাতে থাকেন তিনি। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি। লাল-সবুজের মাঝে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে…

Read More

কাজী নূর : শ্রেণীভেদে জীবনের চাহিদা ও বাজারের চিত্র কতটা ভিন্ন হতে পারে, তার স্পষ্ট প্রমাণ মিলছে যশোরের মাছের বাজারগুলোতে। সাগরাঞ্চলে প্রচুর ইলিশ শিকারের খবর মিললেও, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কাছে এই রূপালী মাছ এখন নিছকই এক অধরা স্বপ্ন। অতিরিক্ত দামের কারণে প্রতিদিন বাজারে এসে হতাশ হয়ে খালি হাতে ফিরছেন শত শত খেটে খাওয়া মানুষ। যশোর শহরের বড় বাজারে শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২,৮০০ থেকে ৩,২০০ টাকায়। ১ কেজি ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম ঠেকেছে ৩,৫০০ টাকায়। এমনকি ৭০০-৮০০ গ্রামের ইলিশ ২,০০০ টাকা এবং ৪০০-৫০০ গ্রামের ইলিশ ১,৫০০ টাকা কেজি…

Read More