Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনয়ের নামে সবকিছু মেনে নিতে নারাজ রাশমিকা
  • শুল্কছাড়ের সুফল পেয়েছে ভোক্তা, জানতে চায় এনবিআর
  • অল্প সাজেই বদলে যাবে ঘরের সৌন্দর্য
  • ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব এশিয়া, শত শত ফ্লাইট বাতিল
  • প্রধানমন্ত্রীর মোংলা সফর : সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময়
  • ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি
  • চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
জীবনযাপন

অল্প সাজেই বদলে যাবে ঘরের সৌন্দর্য

banglarbhoreBy banglarbhoreOctober 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ঘর গৃহস্থলী ডেস্ক :
ঘর সুন্দর করতে দামি আসবাব কিংবা অতিরিক্ত সাজসজ্জার প্রয়োজন নেই। পরিমিতিবোধ, প্রাকৃতিক উপকরণ ও ব্যক্তিগত রুচির সমন্বয়েই ঘরে আনা সম্ভব নতুনত্ব। পরিচিত জিনিসের অবস্থান পরিবর্তন, অপ্রয়োজনীয় উপকরণ সরিয়ে রাখা এবং রং ও কাপড়ের সামান্য পরিবর্তনেই বদলে যেতে পারে ঘরের চেহারা।

ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন শিক্ষাপ্রতিষ্ঠান রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের প্রতিষ্ঠাতা ও অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিনের মতে, অতিরিক্ত সাজসজ্জা অনেক সময় ঘরকে কৃত্রিম, অগোছালো ও একঘেয়ে করে তোলে। তাই ঘর সাজাতে প্রয়োজন পরিকল্পনা ও পরিমিতিবোধ।

ছোট শোপিসের ভিড় এড়িয়ে চলুন
বসার ঘরের তাক, টেবিল কিংবা দেয়ালের সামনে অসংখ্য শোপিস, পুতুল ও ফুলদানি রাখলে সৌন্দর্যের পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এর বদলে একটি বড় ফুলদানি, মাটির পাত্র কিংবা নান্দনিক ভাস্কর্য ব্যবহার করা ভালো। এতে ঘর পরিপাটি দেখায় এবং বিশেষ অনুষঙ্গটি সহজেই নজর কাড়ে।

ঋতুর আমেজ আনুন রং ও কাপড়ে
ঋতুভিত্তিক কৃত্রিম সাজসজ্জার পরিবর্তে কুশন, পর্দা ও চাদরের রং বদলে ঘরে নতুন আবহ তৈরি করা যায়। শরৎ, হেমন্ত কিংবা শীতে পোড়া কমলা, জলপাই সবুজ ও লালচে বাদামি রং ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে বসন্তে হালকা সবুজ, গোলাপি কিংবা হলুদাভ রং ঘরে সতেজতা আনে।

প্রাকৃতিক উপকরণে স্বস্তির পরিবেশ
কাঠ, পাট, বেত, সুতি, লিনেন ও মাটির তৈরি উপকরণ ঘরের সাজে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে। তবে সব আসবাব একই রং বা নকশার হওয়া জরুরি নয়। বরং বিভিন্ন উপকরণের সমন্বয়ে ঘরে বৈচিত্র্য আনা সম্ভব।

কৃত্রিম ফুলের বদলে প্রাকৃতিক সাজ
প্লাস্টিকের ফুল, ফল কিংবা নকল লতাপাতার অতিরিক্ত ব্যবহার ঘরের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করতে পারে। এর পরিবর্তে তাজা ফুল, শুকনো ফুল, পাতার ডাল কিংবা প্রাকৃতিক বুননের ঝুড়ি ব্যবহার করা যায়। এসব উপকরণ ঘরে স্নিগ্ধ পরিবেশ তৈরি করে।

কাপড়ের বুননে আনুন বৈচিত্র্য
সোফা, চেয়ার ও কুশনে একই ধরনের কাপড় ব্যবহারের পরিবর্তে বিভিন্ন বুননের কাপড় বেছে নেওয়া ভালো। মসৃণ সোফার সঙ্গে বোনা কুশন, সুতি চাদর কিংবা বেতের আসন ঘরের সাজে নতুন মাত্রা যোগ করে।

অন্দরসজ্জাবিদদের পরামর্শ, ঘর সাজানোর ক্ষেত্রে বাহুল্যের চেয়ে স্বাচ্ছন্দ্য, রংয়ের সামঞ্জস্য ও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ সুন্দর ঘর মানেই দামি আসবাব নয়; বরং পরিপাটি, আরামদায়ক ও রুচিশীল পরিবেশই ঘরের প্রকৃত সৌন্দর্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনয়ের নামে সবকিছু মেনে নিতে নারাজ রাশমিকা

    October 23, 2026

    শুল্কছাড়ের সুফল পেয়েছে ভোক্তা, জানতে চায় এনবিআর

    October 23, 2026

    ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব এশিয়া, শত শত ফ্লাইট বাতিল

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.