Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ
  • লংমার্চ সফল করতে চুড়ামনকাটিতে জামায়াতের প্রস্তুতি মিছিল
  • পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতা শোভাযাত্রা আগামীকাল
  • অভিনয়ের নামে সবকিছু মেনে নিতে নারাজ রাশমিকা
  • শুল্কছাড়ের সুফল পেয়েছে ভোক্তা, জানতে চায় এনবিআর
  • অল্প সাজেই বদলে যাবে ঘরের সৌন্দর্য
  • ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব এশিয়া, শত শত ফ্লাইট বাতিল
  • প্রধানমন্ত্রীর মোংলা সফর : সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিনোদন

অভিনয়ের নামে সবকিছু মেনে নিতে নারাজ রাশমিকা

banglarbhoreBy banglarbhoreOctober 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার বিনোদন ডেস্ক :
অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাক পরা কিংবা শরীর প্রদর্শনের ক্ষেত্রে নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির হয়ে এসব কথা বলেন রাশমিকা। অনুষ্ঠানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় উঠে আসে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেদ্দি’ সিনেমার বিতর্ক। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে জাহ্নবীর চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা হয়। দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্ব ও গল্পে গুরুত্ব দেওয়ার পরিবর্তে শারীরিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বিতর্কের মুখে সিনেমাটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে রাশমিকা বলেন, কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরতে হতে পারে। তবে নিজের অস্বস্তি উপেক্ষা করে শরীর প্রদর্শনে তিনি রাজি নন। কাজের ক্ষেত্রে এমন নির্মাতাদেরই প্রাধান্য দেন, যারা শিল্পীদের ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তকে সম্মান করেন।

তবে আপত্তির কথা জানানো সবসময় সহজ নয় বলেও স্বীকার করেন অভিনেত্রী। তিনি জানান, কোনো দৃশ্যে অস্বস্তি বোধ করলে স্বামী বিজয়ের সঙ্গে আলোচনা করেন। বিজয়ের উৎসাহেই নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানাতে সাহস পান।

রাশমিকার মতে, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক শিল্পীর ওপর সব দৃশ্যে অভিনয়ের চাপ তৈরি হয়। আপত্তি জানালে অপেশাদার হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কাও থাকে।

তাই অভিনয়শিল্পীদের পাশে এমন মানুষ থাকা জরুরি, যারা প্রয়োজনে ‘না’ বলার সাহস জোগাবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

    October 23, 2026

    লংমার্চ সফল করতে চুড়ামনকাটিতে জামায়াতের প্রস্তুতি মিছিল

    October 23, 2026

    পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে রোটারির সচেতনতা শোভাযাত্রা আগামীকাল

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.