Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর  সদর উপজেলা  জাতীয় পার্টির পরিচিতি সভা শুক্রবার বিকেলে গোহাটা রোডস্থ সংগঠনে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেন। বিশেয অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ফসিয়ার রহমান সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক পরিচালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মিনহাজুল আরেফিন, রেজাউল  ইসলাম, আব্দুর রহমান বাদল, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জিএম মুছা প্রমুখ। নবগঠিত কমিটির আহবায়ক ফসিয়ার রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আরোজ আলী খাঁন, আব্বাস উদ্দীন আরবপুর, শামিম আহম্মেদ, সৈয়েদ আলী, ইমন হোসেন লালটু, ইদ্রিস আলী কচুয়া, সদস্য…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী, যারা সম্পর্কে ফুফু ও ভাতিজা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন—অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষীপুর গ্রামের প্রয়াত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার সময়ে যশোরগামী ‘গড়াই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) সামনের একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ফুফু ও ভাতিজা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের ইঞ্জিনের সামনের অংশে আটকে গেলে চালক ও হেলপার গাড়ি…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে রোকেয়া বেগম (৪৫) নামে এক পথচারী নারীকে চাপা দেয়ার পর এতিমখানায় ঢুকে যায় একটি বাস। শুক্রবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর মৃত্যু হয়। তবে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান তারা। নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে হাঁটতে বের হন রোকেয়া খাতুন। তিনি যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল কালিতলা এলাকায় পৌঁছালে স্টার ডিলাক্স…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুইতারা এলাকায় মৃত সমীর মোল্লার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। জানা যায়, গত ২৯ আগস্ট রাজমিস্ত্রিসমীর মোল্লা মৃত্যুকালে স্ত্রী মেরি খাতুন ও সাত সন্তান রেখে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। ১৬ বছর বয়সী বড় সন্তান এবং মাত্র ৫ মাস বয়সী ছোট শিশুকে নিয়ে বিধবা মেরির পরিবারে দেখা দেয় গভীর অনিশ্চয়তা। গ্রাম পুলিশের মাধ্যমে পরিবারটির অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার নিজে জুইতারা এলাকায় গিয়ে মেরি খাতুন ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পরিবারের জন্য সহায়তার…

Read More

প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নতুন সদস্য হিসেবে ৬ পেশাদার সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির নির্বাহী কমিটির সভায় আবেদনপত্র যাচাই-বাছাই শেষে তাদের সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন সদস্যরা হলেন দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন এবং দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএ আর মশিউর, দপ্তর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গালদা গ্রামের তালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার জাহিদ হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (৩১)। পুলিশ জানায়, তাদের দুজনের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রাম থেকে চার পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবকদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ কর্মী সবুজ আরমান সজল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম। বুধবার গভীর রাতে শহরের এমকে রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজল যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর (মান্দারতলা) এলাকার বাসিন্দা। কোতয়ালি থানায় সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই নূর ইসলাম জানান, রাত সোয়া ১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে এমকে রোড এলাকা থেকে সবুজ আরমান সজলকে আটক করা হয়। তার বিরুদ্ধে গত ৩১ আগস্ট রাতে সদরের রাজারহাট রামনগর পিকনিক কর্নারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (বিরতীহীন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। প্রেসক্লাব যশোর নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করেন। কার্যক্রম শুরুর প্রথমদিনে বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে আপত্তি নিষ্পত্তির পর সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিক্রি হবে ৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন অফিস জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলার ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ৭১ হাজার ৯০৮। ভোটার তালিকা হালনাগাদে ৪ হাজার ৬৩৮ বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৭৬ হাজার ৫৪৬। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৪০ হাজার ৮, মহিলা ভোটার ১২ লাখ ৩৬ হাজার ৫১৪ জন। সদর উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৪৩ হাজার ৩শ’ ৮৯। এর মধ্যেপুরুষ ভোটার ৩ লাখ ২০ হাজার ৭শ’ ৩ জন, মহিলা ভোটার ৩ লাখ ২২ হাজার ৬শ’ ৭৬, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ১০। অতিরিক্ত জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : সিডও সনদের ২ ও ১৬.১(গ) ধারায় বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহার করে নারীর নাগরিক ও সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার নেতৃবুন্দ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কার্যালয়ে সিডও দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি রোজিনা রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহসভাপতি বীথিকা সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খান, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা,…

Read More