Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের আল্ট্রাসাউন্ড বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার ১৮ বছর বয়সী ওই তরুণী চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে আসেন। আল্ট্রাসাউন্ড পরীক্ষা শেষে বাইরে বের হওয়ার সময় হাসপাতালের ভিড়ের মধ্যে মেহেদী হাসান তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন ওই তরুণী। এ সময় তরুণীর চিৎকার ও অভিযোগ শুনে আশপাশের লোকজন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ দিনব্যাপি বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে পরিচালিত হবে। ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ট্রেইনার মুজিবুর রহমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জিএম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা। কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ওয়াজেদ আলী মোল্লা (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াজেদ আলী মোল্লা রামনগর এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যায় কানাইতলা ব্রিজের পাশে মাছ ধরতে যান আব্দুল ওয়াজেদ। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মাণের জন্য ইজারা নেয়া দোকান তাৎক্ষণিক উচ্ছেদ না করে তিন মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে আদালতের নিষেধাজ্ঞা পরও চৌগাছা কাঁচাবাজারের ওই জায়গা দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। এ নিয়ে সেখানকার ও আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ৯ আগস্ট এ আদেশ দেন। মামলাটি রিট পিটিশন নম্বর ১০৬৪৩/২০২৬। আদালতের নথি অনুযায়ী, ব্যবসায়ী শফিকুল ইসলাম ২০০৮ সাল থেকে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ভাড়া চুক্তির ভিত্তিতে দোকানটিতে ব্যবসা করে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সরদার বিল্লাল হোসেনের পূর্ণপ্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন অরবিন্দু বিশ্বাস ১৬৪ ভোট, এস এম কামরুল ইসলাম ১৪৫ ভোট, মিজানুর রহমান মনি ১৩৬ ভোট এবং ১১৯ ভোট পেয়ে হাবিবুর রহমান দফাদার চতুর্থ স্থান পান। এর আগে বিনাপ্রতিন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন ফারহানা ইসলাম। অপরদিকে ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের পরাজিত প্যানেলের প্রার্থীরা হলেন, মাহাবুর রহমান ৯৯ ভোট, জাকির হোসেন ৯২ ভোট, মফিদুল ইসলাম ৯৬ ভোট, এনামুল বাশার টিটো পেয়েছে ৮৬ ভোট এবং…

Read More

মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, বাঘাডাঙ্গা গ্রামের জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভিন খাতুন (১৯)। মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় কালোবাজারে সার পাচারের অভিযোগে ৪০বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে স্থানীয় জনতা। পরে প্রশাসন গিয়ে সার ও নসিমনটি জব্দ করে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালনা-লাহুড়িয়া সড়কের শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকার বটতলা থেকে স্থানীয় জনতা নসিমনটিকে আটক করে। সারসহ নসিমনটি আটকের পর স্থানীয়রা উপজেলা প্রশাসনকে সংবাদ দেয়। রাতেই লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা সারসহ নসিমনটি জব্দ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার ফেদি বাজারের চার-পাঁচটি দোকান থেকে সারগুলো নিয়ে লাহুড়িয়া…

Read More

পাইকগাছা সংবাদদাতা মৎস্যসম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় খুলনার পাইকগাছায় প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, উপজেলা…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর হেলাল শেখ (৪৫) নামে সেই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের বাসিন্দা। স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়া উপজেলায় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের মধ্যে নোঙর করে রাখা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লেগে তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠলেও হেলাল স্রোতের টানে…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় পাঁচ শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বসতবাড়ির উঠান, প্রায় দুই কিলোমিটার সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ কবরস্থান পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও সড়কের অস্তিত্বও বোঝার উপায় নেই। স্থানীয়রা জানান, আবাদচণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭ নম্বর উত্তর আবাদচণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সাংবাদিক মিজানের বাড়ি হয়ে মির্জাপাড়া পর্যন্ত সড়কটি পানিতে ডুবে থাকায় শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। পানির কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও শঙ্কা করছেন। ঘরের উঠানে পানি জমে থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে মাছের ঘের গড়ে ওঠা এবং পানি নিস্কাশনের…

Read More