কোটচাঁদপুর সংবাদদাতা সাধারণত বয়স্ক ও বৃদ্ধদের জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলেও এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দিনব্যাপি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও দিনব্যাপি এ ক্যাম্প চলবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্যাম্পের উদ্বোধন করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম বাবু। তিনি জানান ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জীবন উন্নয়ন সংস্থা। মেডিকেল ক্যাম্পে দুইজন মেডিকেল অফিসার ডা. মাহফুজ ও ডা. তামান্না ইয়াসমিন শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক অবকাঠামো নির্মাণ কিংবা বাজেটের অর্থ ব্যয় নয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কতটা শিখছে—এটাই হবে প্রাথমিক শিক্ষায় সাফল্যের প্রধান মাপকাঠি। শিক্ষক, কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রীর সফলতাও এখন থেকে শিক্ষার মানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত দিনগুলোতে অবকাঠামোগত বাজেট শেষ করাকেই সাফল্য হিসেবে দেখা হতো। তবে বর্তমান সরকার…
অভয়নগর সংবাদদাতা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্যাটেল টেনে যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটাতেন, সেই ভ্যানচালক জাফর ইকবালের (৩৫) শেষ ঠিকানা হলো ঘরের বারান্দার কাঠের আড়া। বুধবার সকালে যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে তার গলায় রশি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাফর ওই গ্রামের বাসিন্দা। একটি তুচ্ছ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী বিলকিছ বেগমের সঙ্গে মনকষাকষি হয়েছিল জাফরের। রাগের মাথায় ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি তিনি। বুধবার সকালে বিলকিছ বেগম ঘরের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে স্বামীর ঝুলন্ত নিস্পন্দ দেহ। ভোরের আলো ফুটতেই একদার হাসি-খুশিতে ভরা উঠোনটি ছেয়ে যায় স্বজনদের কান্নায়। তবে…
বেনাপোল সংবাদদাতা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোলে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেনাপোল বন্দরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনরা দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৌতম মিস্ত্রি ভারতের কলকাতার ৭৮/১, কালিয়ানগর, সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা। তিনি রমনী মিস্ত্রির ছেলে। তার ভারতীয় পাসপোর্ট নম্বর T-3361611 । নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট স্বামীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১২ দিন…
নড়াইল সংবাদদাতা নড়াইলে সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে আকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে হামলার ঘটনার পর ঢাকায় নেয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল…
নিজস্ব প্রতিবেদক, সংবাদদাতা ডুমুরিয়া উপজেলা পরিষদের পুকুর থেকে মঙ্গলবার রাতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের বাসিন্দা। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের কাশেম সরদার (২৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। যে কারণে তার চলাফেরা স্বাভাবিক ছিল না। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে উপজেলা পরিষদের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রথম দিকে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচা এসে সনাক্ত করেন। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী নীলডুমুর এলাকায় একটি মুরগির ঘর থেকে প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা ও ২৫ থেকে ৩০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বুধবার সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি ঘরের মধ্যে থাকা ছয়টি হাঁস-মুরগি খেয়ে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের পাড়ায় মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মরণ নেশার ছোবলে তরুণ ও যুবসমাজ ধ্বংসের পথে। যা দেশের সার্বিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নিঃশ্বেষ হচ্ছে বহু পরিবার। মাদকের টাকা জোগাড় করতে মাদক সেবির হাতে মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। ভয়াবহ পরিস্থিতির পরও মাদক নিমূল করা সম্ভব হচ্ছে না। পুলিশ প্রশাসন নাম মাত্র অভিযান চালিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়িকে আটক করলেও রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। বিভিন্ন সূত্রে জানা যায়, শহর ও শহরতলীর বিভিন্ন পাড়ায় মহল্লায় মাদকের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। একই সাথে বৃদ্ধি পেয়েছে মাদক সেবির সংখ্যাও। শহরের ঘোপ, বারান্দিপাড়া, মোল্লাপাড়া,বেজপাড়া,বকচর, শংকরপুর, আরএন রোড, খালধার রোড,কারবালা,…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা, চৌগাছা, নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ঘরবাড়িতে হামলা, মারধর, স্বর্ণের চেইন ছিনতাই এবং পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি করেন, ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা মোছা.রেহেনা (৩৫)। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আকাশ (৩০), মনিরুলের ছেলে আসাদ (২৫), মাখুম মিয়ার ছেলে গুড্ডু (২৫) ও সৌরভ (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার অভিযুক্তরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোপ সেন্ট্রাল রোডে রেহেনাদের বাড়ির সামনে যান। সেখানে তাঁর ভাই সেলিমকে মারধর…