Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা । পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে গত ১৩ অক্টোবর থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেই শনাক্ত ও প্রতিরোধ করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে সাইবার মনিটরিং সেল। তিনি আরও জানান, শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহজনক তৎপরতা পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের সময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026

    মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ

    October 19, 2026

    দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.