Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
  • যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড
  • যশোরে অস্ত্র মামলায় কাদেরের ১৭ বছরের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি সাবিরা নাজমুল মুন্নি
  • হেরোইন মামলায় শার্শার আলমগীরের যাবজ্জীবন
  • যশোরে মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ডুমুরিয়া সংবাদদাতা
ডুমুরিয়ায় শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সার্বক্ষণিক মন্দির ডিউটিতে রাখা হয়েছে আনসার ও পুলিশ। এছাড়াও টহলে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টীম ও ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা।

জানা যায় চলতি বছরে খুলনার ডুমুরিয়া ২২৬ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয়া দুর্গা পূজা। গত শুক্রবার মহা ষষ্ঠীপূজায় পবিত্র চন্ডিপাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে। সনাতন ধর্মালম্বীদের এই পূজা হল বড় উৎসব। ধর্মীয় এ অনুষ্ঠানে থাকে আইন শৃঙ্খলা বিষয়ক নানা ধরনের ঝুঁকি ।

যা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী এবছর বেশ তৎপর। কথা বললে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, উপজেলায় ২২৬টি পূজা মন্দিরের মধ্যে কিছু সংখ্যক মন্দির কেএমপির আওতাভুক্ত। আমাদের দায়িত্বে আছে ১৭৬টি মন্দির। যার নিরাপত্তায় এরই মধ্যে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে।

সেক্ষেত্রে সকল মন্দিরে আনসার ভিডিপি সদস্য ছাড়াও রাখা হয়েছে পুলিশ। তারা সার্বক্ষণিক ভাবে মন্দিরে ডিউটি করবে। তাদের বলা হয়েছে কোথাও কোন প্রকার অপ্রীতিকর বা আইন শৃঙ্খলাব অবনতি এমন কিছু ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এছাড়াও রিজার্ভ ফোর্স হিসেবে মাঠে থাকবে বিশেষ বাহিনী। তবে এবার কোন মন্দিরে ডিজে গান বাজানো যাবে না। কোন কোন জায়গায় দেখা যায়, সাংস্কৃতিক সন্ধ্যার নামে ওপেন কনসার্ট বা অশালীন নৃত্য দেখানো হয়। এ গুলো সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার বলেন, সরকারের নির্দেশনা আছে, শারদীয়া দুর্গোৎসব যেন উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। সেই লক্ষ্যে এরই মধ্যে পূজা কমিটির নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস টীম ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেক্ষেত্রে ডুমুরিয়া উপজেলা ব্যাপি যথেষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এখানে কোন প্রকার বিশৃঙ্খলা করার সুযোগ নেই।

কোটচাঁদপুরের ছেলে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইউআইইউ-তে ‘ইকনথন ২০২৬ অনুষ্ঠিতঃ রেজাউল করিম-কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরের কৃতী সন্তান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) -তে সফলভাবে সম্পন্ন হয়েছে জাতীয় পর্যায়ের অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’ ।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিার্থীদের সংগঠন জুনিয়র ইকোনোমিক ফোরাম -এর প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতাটির আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অর্থ মন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহন করেন। মোস্তাফিজুর কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ার সাইমুন রহমান পিন্টুর ছেলে।

তার এ সাফল্যে খুশি সহপাঠি, পরিবার ও এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ২২৪ দল নিবন্ধন করে।

গত ৩ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত ‘ইকনথন ২০২৬’-এ ২২৪টি দল নিবন্ধন করেছিল।

কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিং ভিত্তিক প্রতিযোগিতার বিভিন্ন কঠিন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো শিার্থীদের প্রশংসা করেন অর্থমন্ত্রী।

সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ

    October 19, 2026

    সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়

    October 19, 2026

    যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.