Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
  • যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড
  • যশোরে অস্ত্র মামলায় কাদেরের ১৭ বছরের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি সাবিরা নাজমুল মুন্নি
  • হেরোইন মামলায় শার্শার আলমগীরের যাবজ্জীবন
  • যশোরে মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল
  • স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যচেষ্টার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অস্ত্র মামলায় কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অস্ত্র ও গুলিসহ আটক আব্দুল কাদেরকে পৃথক ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল ট্রাইব্যুনাল-৯-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াসিম শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ আগস্ট দুপুরে র‌্যাব-৬ যশোরের সদস্যদের কাছে খবর আসে, দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের একটি ঘেরে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছেন।

তাৎক্ষণিকভাবে র‌্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করে। এ সময় কাদেরের লিজ নেওয়া ওই ঘেরের আগাছার মধ্য থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি শেখ নুরুজ্জামান চান্দু বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই মিহির মণ্ডল আব্দুল কাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রোববার মামলার রায় ঘোষণার সময় আসামি আব্দুল কাদেরের উপস্থিতিতে বিচারক একটি ধারায় ১০ বছর এবং অপর একটি ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়

    October 19, 2026

    মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব

    October 19, 2026

    যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.