পাইকগাছা সংবাদদাতা :
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিত করণ ও স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সম্মেলন কক্ষে এ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অব. অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণের বাস্তবায়নে ও ‘হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন সহযোগিতায় ( অ্যাবসেস) প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রোকনুজ্জামান।
কর্মশালায় আমন্ত্রিতের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি অবঃ শিক্ষক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক সুধাংশু কুমার মন্ডল,প্রশাসনিক সচিব এসএম বাবলুর রহমান , পানি কমিটি সদস্য ও সাংবাদিক জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন সোহাগ,মাকসুদুর রহমান মুকুল,কৃষ্ণ রায়, জামসেদ হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসেন পূর্ণ চন্দ্র মন্ডল,শাহরিয়ার কবির ও শাহাজাহান বাদশা, রেজাউল করিম, মনিরুজ্জামান শান্ত, মনিরুজ্জামান মনি, সেলিনা আক্তার লিলি, তাছলিমা খাতুন, কবরী সরকার, বিমল বিশ্বাস, আমজাদ হোসেন, আবুল কাসেম,সুরেশ বিশ্বাস, বদরুল আলম, বাবলু সরকার, মোছাঃ ইয়াছমিন, আলিফা খাতুন, সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাস প্রমুখ।
