Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
  • বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !
  • মণিরামপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ
  • যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা
  • চিহ্নিত অপরাধী সাগর আটক
  • যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
  • ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানুষের মধ্যে বিভেদ দূর করতে ফকির লালন শাহের মানবতাবাদী দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।

সোমবার বিকেলে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আলোচনা ও সংগীত অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লালনের গান, গীতিকবিতা ও জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই উৎসব আয়োজন সার্থক হবে। ধনী-গরিব, ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ, প্রাণহানি ও অশান্তির এ সময়ে লালনের মানবতাবাদী দর্শন অনুসরণ করা জরুরি। নিজেদের সংকীর্ণতা পরিহার করে মানুষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজের বিভেদ দূর করতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, লালনভক্ত ও সুধীজন উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন

    October 20, 2026

    বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !

    October 20, 2026

    মণিরামপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.