Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা
  • চিহ্নিত অপরাধী সাগর আটক
  • যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল
  • ঝিকরগাছায় গরু বহনকারী নসিমনের ধাক্কায় একই পরিবারের দুই শিশু নিহত
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত, দিলেন সম্প্রীতির বার্তা

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সোমবার রাতে যশোরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সোমবার রাতে তিনি কুষ্টিয়া, ঝিনাইদহ জেলা থেকে সরকারি সফর শেষ করে যশোরে পৌঁছানোর পর মন্দিরে মন্দিরে গিয়ে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে তিনি রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে যান।

এ সময় তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী স্বাধীন ভাবে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তার ধর্ম পালন এবং ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে। যে কারণে পূজার প্রস্তুতি লগ্ন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতাকর্মীরা সনাতনী ভাই বোনদের পাশে রয়েছে। সকলে মিলেমিশে উৎসব এবং আনন্দঘন পূর্ণ পরিবেশ শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, ঠিক একই ভাবে সকলেই মিলেমিশে দেশ গঠন করবো। সকল ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতা দিয়ে দেশ গঠনে আত্ম নিয়োগ করবে চব্বিশের গণঅভ্যুত্থান ও গেল ১২ ফেব্রুয়ারি নির্বাচন আমাদের সেই শিক্ষা দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও রাষ্ট্র গঠনে সকলের অংশ নেয়ার সুযোগ অবারিত করে দিয়েছেন।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দী মহারাজ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুদ্ধবিধ্বস্ত বিশ্বে লালন দর্শন এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক : প্রতিমন্ত্রী অমিত

    October 19, 2026

    চিহ্নিত অপরাধী সাগর আটক

    October 19, 2026

    যশোরে মহাষ্টমী ও কুমারী পূজায় ভক্তদের ঢল

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.