বাংলার ভোর প্রতিবেদক : অসাধু উপায়ে রিজিক অর্জনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আল্লা যে রিজিক নির্ধারণ করেছেন, সেই রিজিক মানুষের ঘরে পৌঁছে যাবে। এর জন্য অসৎ পথ অবলম্বনের প্রয়োজন নেই। মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরের টাউন হল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে সেখানে থেকে আনন্দ র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে সকালে দলীয় নেতাকর্মীর কারবালা কবর স্থানে গিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর…
Author: banglarbhore
হাবিবুর রহমান,নড়াইল সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলায় অবস্থিত বড়দিয়া বাজার ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। একসময় নদীপথই ছিল এই বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রধান যোগাযোগের মাধ্যম। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। বড়দিয়া ও এর কাছাকাছি মহাজন বাজারের খ্যাতি আশপাশের অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ৩টি জেলার কয়েকশ মানুষ ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এই বাজারে বিভিন্ন ব্যাংক, এনজিও এবং কালিয়া উপজেলার সবচেয়ে বড় খাদ্যগুদাম রয়েছে। বর্তমান ব্যবসা-বাণিজ্য ও কার্যক্রম নিত্যপ্রয়োজনীয় ও পাইকারি পণ্য হিসেবে এখানে চাল, ডাল, সার, রড-সিমেন্ট ও হার্ডওয়্যার সহ নানা পণ্যের পাইকারি ও খুচরা কেনাবেচা চলে। এলাকার কৃষিপণ্য…
হিমেল খান : যশোরে এবার পাটের ফলন ভালো হলেও বাজারদর নিয়ে হতাশ কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় জেলার অধিকাংশ এলাকায় কাঙ্ক্ষিত ফলন হয়েছে। কিন্তু বর্তমানে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ দরে পাট বিক্রি হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকের হাতে থাকছে সামান্যই। ফলে ভালো ফলন পেয়েও লোকসানের শঙ্কা কাটছে না তাদের। এদিকে মাঠ থেকে পাট কেটে খাল, বিল, ডোবা ও জলাশয়ে জাগ দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোর থেকে জমিতে পাট কাটার পর আঁটি বেঁধে তা নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী জলাশয়ে। সেখানে কয়েক দিন পানিতে ডুবিয়ে রাখার পর শুরু হচ্ছে পাট পচানো, আঁশ ছাড়ানো ও শুকিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলার এক তরুণীকে অচেতন করে শ্লীলতাহানি এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে এক যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত এজাহার দেয়া হয়েছে। অভিযোগের প্রধান আসামি আলিমুজ্জামান ডালিম (৩৫) যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্তরা হলেন, জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) ও রবিউল (৩৫)। এজাহার সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের তরুণীর (২১)-এর সঙ্গে আলিমুজ্জামান ডালিমের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে ওই তরুণীকে কুয়াদা বাজারের একটি হোটেলে দেখা করার জন্য ডেকে নেন। অভিযোগে বলা হয়, তরুণী…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী। বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্নার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সহসাধারণ সম্পাদক কাওসার আলী, দপ্তর সম্পাদক রনজিত কুমার দে, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রান্ত, সহসাংগঠনিক সম্পাদক নূর আলী শেখ, প্রচার…
বাংলার ভোর প্রতিবেদক : সুন্দর জীবন গঠনে শিশুদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন যশোরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। সোমবার সকালে যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি স্কুলটির পরিচালনা কমিটির চেয়ারপার্সন। স্কুলের ঘোপ সেন্ট্রাল রোডের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু ও সদস্য মারুফ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুর রহমান সাইফ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন।…
নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ মোছা.সীমা বেগম (৩৮) ও মো.রাসেল শেখ (২১) নামে দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক সীমা বেগম উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তারা সম্পর্কে মেয়ের জামাই-শাশুড়ি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, বেলা ২ টার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়ের একটি আভিযানিক দল লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালায়। পরে বেলা ৩ টার…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া গ্রামে পৈত্রিক ভিটা থেকে একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে ভয়ভীতি, হয়রানি ও মারধরের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে বলা হয়েছে, চাঁদপাড়া গ্রামের বাসিন্দা মানিক মোল্লার বসতবাড়ির সঙ্গে থাকা প্রায় দুই শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত। স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি.এম. এলাম হোসেন রানাসহ কয়েকজনের বিরুদ্ধে ওই জমি দখলের চেষ্টা এবং পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে আইনগত ও পারিবারিকভাবে জমি ভাগবাটোয়ারা করে প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেয়া হলেও বিরোধ থামেনি। পরে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি…
মাগুরা সংবাদদাতা : পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে মাগুরা ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে সমিতির ১ নম্বর সহসভাপতি রকিবুল ইসলাম রিপুকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। পুলিশের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নাঈমুজ্জামান নয়নকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে। তিনি জানান, নয়নের দায়িত্বে থাকা পদটি শূন্য হওয়ায় সমিতির ১ নম্বর সহসভাপতি মো.…
কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি মতিয়ার রহমান। এর পর উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান। পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।…