Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের গঠনতন্ত্র পরিপন্থি আহ্বায়ক কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ এক সদস্য পদত্যাগ করেছেন। প্রেসক্লাব যশোরের অফিস সহকারী রফিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারা। রোববার দুপুর থেকে তারা পর্যায়ক্রমে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারাকে তারা কারণ হিসেবে উল্লেখ করেছেন। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন রোববার (৩০ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ পত্রে মবিনুল ইসলাম মবিন উল্লেখ করেন, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কিছু অনিয়মতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গত জুলাই থেকে সাংবাদিক ইউনিয়ন যশোর আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় ক্লাবের সংকট নিরসনে গত ৬ আগস্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম। এদিকে, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে আটক করেছে পুলিশ। আটক কাউন্সিলর রাজিবকে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্থানীয় সরকার,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : সৌদি আরবে চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)। জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দিয়ে প্রায় ছয় মাস অপেক্ষার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছে শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আবু রায়হান রিপনকে সৌদি আরবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহর স্মরণে যশোরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ পাঠাগারের আয়োজনে রোববার বিকেল ৫টায় আইইডি কনফারেন্স রুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ পাঠাগার পরিচালনা পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন পাঠাগারের সদস্য সচিব বীথিকা সরকার। স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহর কর্মময় জীবন, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবাদিকতা ও সমাজের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে রুকুনউদ্দৌল্লাহ যে ভূমিকা রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও কর্মকে স্মরণে রেখে মুক্তিযুদ্ধের ইতিহাস ও অসাম্প্রদায়িক…

Read More

নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলায় মৃত গৃহবধূর মরদেহের সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্স চালককের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। রোববার সন্ধ্যার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযুক্ত সাগর শেখকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। অভিযুক্ত সাগর শেখ উপজেলার লক্ষীপাশা তেল পাম্প এলাকার বাসিন্দা। মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া গ্রামে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে সাদিয়া আক্তার লামিয়া নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনতে রাত হলে অ্যাম্বুলেন্সের মধ্যেই মরদেহ রাখা হয়। ওই…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা : যশোরের বাঘারপাড়া উপজেলায় শুরু হয়েছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। উপজেলার ১০টি জোনে একযোগে এ প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩২টি মাদরাসা ও ১৩টি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্ধারিত মাঠে প্রতিযোগিতার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জহুরপুর রামগোপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দরাজহাট ইউনিয়নের পিএইচএল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বাসুয়াড়ি ইউনিয়নের…

Read More

হিমেল খান : চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় যশোরে ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের সংকট তীব্র হচ্ছে। সরকারি হিসাবেই জেলাই ইউরিয়া সারের ঘাটতি ২১ দশমিক ৭৮ শতাংশ, টিএসপি ৪৮ দশমিক ৭৫ শতাংশ এবং এমপিও ১৫ দশমিক ৩০ শতাংশ। প্রয়োজনের সময় চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতির পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বাজারে সংকট আরও প্রকট হয়েছে। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বিশেষ করে ডিএপি সারের পর্যপ্ত সরবরাহ রয়েছে। ফলে সার সংকটের কারণে চলতি মৌসুমের উৎপাদনে প্রভাব পড়ার কোন আশঙ্কা নেই। জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউরিয়া,…

Read More

মহেশপুর সংবাদদাতা : মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক ওসমান গণিকে বেধড়ক মারপিট ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের ভাই বাদী হয়ে মামলা করলে রোববার বিকেলে পুলিশ দুই আসামিকে আটক করেছে। আটকরা হলেন, পূর্ব দ্বারিয়াপুর গ্রামের বাদশা, একই গ্রামের মহাসিন। আহত সাংবাদিক স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মহেশপুর প্রতিনিধি ও মহেশপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। জানা গেছে, সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে প্যারালাইজড এক বৃদ্ধসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিট, ভাঙচুর ও মাছ লুটের মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মামলার আসামিপক্ষের দাবি, কাঙ্ক্ষিত টাকা না দেয়ায় সাংবাদিক ইব্রাহিম খলিল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, কালিগঞ্জের গণেশপুর গ্রামের রুহুল আমিন শেখ গত ২ ফেব্রুয়ারি শ্যামনগরের কৈখালী ইউনিয়নে তার ১৬ বিঘা মৎস্য ঘেরে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদালতে লিখিত অভিযোগ করেন। পরে মামলাটি জিআর-৩১/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়। প্রথম তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ কামরুল ইসলাম বদলি হলে পুনঃতদন্তের দায়িত্ব পান এসআই জহিরুল ইসলাম। সাংবাদিক ইব্রাহিম খলিলের অভিযোগ,…

Read More

মণিরামপুর সংবাদদাতা মাথার ওপর জীর্ণ-শীর্ণ চাল। মাটির দেয়ালে অসংখ্য ফাটল। কোথাও দেয়াল ধসে পড়েছে, কোথাও বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে ঠেকিয়ে রাখা হয়েছে ঘর। বৃষ্টি নামলেই ভাঙা চাল দিয়ে ঘরের ভেতর টপটপ করে পড়ে পানি। পানি ঠেকাতে ঘরের বিভিন্ন স্থানে পাত্র বসিয়েও রক্ষা হয় না। কখন যে পুরো ঘরটি ভেঙে পড়ে এভাবেই চরম ঝুঁকি ও মানবেতর পরিবেশে বসবাস করছেন মণিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের দিনমজুর বাকের গাজী ও তার পরিবার। পরিবারে স্ত্রী, এক শিশু সন্তান ও অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে চার সদস্যের সংসার বাকের গাজীর। দিনমজুরির সামান্য আয়ে কোনোভাবে সংসার চালালেও দীর্ঘদিন ধরে ভাঙা ঘরটি সংস্কার করার সামর্থ্য হয়নি…

Read More