Author: banglarbhore

মহেশপুর সংবাদদাতা : মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক ওসমান গণিকে বেধড়ক মারপিট ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের ভাই বাদী হয়ে মামলা করলে রোববার বিকেলে পুলিশ দুই আসামিকে আটক করেছে। আটকরা হলেন, পূর্ব দ্বারিয়াপুর গ্রামের বাদশা, একই গ্রামের মহাসিন। আহত সাংবাদিক স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মহেশপুর প্রতিনিধি ও মহেশপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। জানা গেছে, সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে প্যারালাইজড এক বৃদ্ধসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিট, ভাঙচুর ও মাছ লুটের মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মামলার আসামিপক্ষের দাবি, কাঙ্ক্ষিত টাকা না দেয়ায় সাংবাদিক ইব্রাহিম খলিল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, কালিগঞ্জের গণেশপুর গ্রামের রুহুল আমিন শেখ গত ২ ফেব্রুয়ারি শ্যামনগরের কৈখালী ইউনিয়নে তার ১৬ বিঘা মৎস্য ঘেরে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদালতে লিখিত অভিযোগ করেন। পরে মামলাটি জিআর-৩১/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়। প্রথম তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ কামরুল ইসলাম বদলি হলে পুনঃতদন্তের দায়িত্ব পান এসআই জহিরুল ইসলাম। সাংবাদিক ইব্রাহিম খলিলের অভিযোগ,…

Read More

মণিরামপুর সংবাদদাতা মাথার ওপর জীর্ণ-শীর্ণ চাল। মাটির দেয়ালে অসংখ্য ফাটল। কোথাও দেয়াল ধসে পড়েছে, কোথাও বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে ঠেকিয়ে রাখা হয়েছে ঘর। বৃষ্টি নামলেই ভাঙা চাল দিয়ে ঘরের ভেতর টপটপ করে পড়ে পানি। পানি ঠেকাতে ঘরের বিভিন্ন স্থানে পাত্র বসিয়েও রক্ষা হয় না। কখন যে পুরো ঘরটি ভেঙে পড়ে এভাবেই চরম ঝুঁকি ও মানবেতর পরিবেশে বসবাস করছেন মণিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের দিনমজুর বাকের গাজী ও তার পরিবার। পরিবারে স্ত্রী, এক শিশু সন্তান ও অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে চার সদস্যের সংসার বাকের গাজীর। দিনমজুরির সামান্য আয়ে কোনোভাবে সংসার চালালেও দীর্ঘদিন ধরে ভাঙা ঘরটি সংস্কার করার সামর্থ্য হয়নি…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠে ময়না রায়ের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে রোববার বিকেলে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড…

Read More

রামপাল সংবাদদাতা রামপালের রোমজাইপুরে টেকসই বেড়িবাঁধের দাবীতে এক মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় নদীভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে এ মানববন্ধন করা হয়। রোববার সকাল ১০ টা থেকে দুই ঘণ্টাব্যাপি রোমজাইপুরবাসীর উদ্যোগে রোমজাইপুর পূর্বপাড়া ঘোষিয়াখালীর তীরে এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে ‘এখনই টেকসই বেড়িবাঁধ চাই’, ‘জীবনের বিনিময়ে ফেরি পাচ্ছি, আমাদের চাই টেকসই বাঁধ’, ‘আমাকে বিক্রি করো, কিন্তু বাঁধ দাও’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে রোমজাইপুর ও আশপাশের এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা “যুবার হাতেই দিন বদল” এই শ্লোগানকে সামনে রেখে সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় রোববার সকালে শহরের অদূরে এল্লারচর চিংড়ি খামার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যারা উপস্থিত ছিলেন। যুব-নেতৃত্বাধীন নেক্সাস…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজ মোল্যার স্ত্রী। মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের বাসিন্দা এবং নিহতের বেয়াই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের মফিজার মোল্যাকে প্রায় ৪ মাস আগে (২৬ এপ্রিল) রাতে তার স্ত্রী ফতেমা বেগম ও একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা ও মৃতের বেয়াই মশিয়ার রহমানের মধ্যে অনৈতিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ২৮ বছরেও যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। বরং গত ১৬ বছর ধরে উচ্চ আদালতে আইনের জালে বন্দি হয়ে আছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের কার্যক্রম। ফলে মুকুল হত্যাকাণ্ডের আসামিরা আইনের ঘেরটোপে রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আইনজীবীরা বলছেন, যে রিটের কারণে উচ্চ আদালতে মামলাটি আটকে আছে; তার নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে বিচারকাজ শুরু করা সম্ভব নয়। এদিকে হত্যাকাণ্ডের ২৮ বছর অতিবাহিত হলেও কোনো বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ সাইফুল আলম মুকুলের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। এ অবস্থার মধ্যদিয়ে আজ ৩০ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলে যাওয়ার অর্ধশতাব্দী পূর্ণ হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের কাছ থেকে দূরে সরে যাননি। বরং সময়ের সঙ্গে নানা সংকট, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-নজরুলের কবিতা ও গান মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে। তাই বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক শুধু সাহিত্যকেন্দ্রিক নয়, এটি আমাদের ইতিহাস ও আত্মপরিচয়েরও অংশ। শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত ‘চিরঞ্জীব নজরুল’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন, নজরুলের শক্তি ছিল তার বহুমাত্রিকতায়। ইসলামী গান, হামদ-নাত ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম যশোর। ‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়। সব মিলিয়ে ২ হাজার কেজি বা ২ টন চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার…

Read More