Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

banglarbhoreBy banglarbhoreOctober 16, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা :
যশোরের শার্শায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়ননের বাগুড়ী গ্রাম থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০), বকুল হোসেন (৫০) ও শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশের একটি বিশেষ টিম বাগুড়ী গ্রামস্থ মাস্টার পাড়ার বাসিন্দা আক্কাস আলীর মাস্টারের বাসায় অভিযান পরিচালনা করে ওই বাসার নিচতলার একটি রুম থেকে তিনজনকে গ্রেপ্তার করেন। আটকরা ওই বাসায় একটি রুমে ভাড়া থাকতেন। পরস্পর যোগসাজশের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে পুলিশ দাবি করেন।

অভিযানকালে দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা, ৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন, ১০০০ টাকার নোটের সাইজের ৮টি কাচের টুকরা, ২টি লাল সালুক কাপড়, ২টি লাল রঙের ব্যবহৃত কাটিং সুতা এবং ১টি পুরাতন ব্যবহৃত নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সর্বস্বান্ত করে আসছিল। উদ্ধারকৃত কাচের টুকরা, লাল কাপড় ও সুতা তারা সাধারণ মানুষকে ঠকানোর ফাঁদ হিসেবে ব্যবহার করত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.