বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তৈরি পোশাক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। একই সঙ্গে পূর্বের কমিটির কাছ থেকে হিসাব-নিকাশ বুঝে নিয়ে টেইলারিং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে নতুন কমিটি। সমিতির সদস্যদের উদ্দেশে দেয়া এক বার্তায় জানানো হয়, পূর্বের কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রম করায় উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে সাধারণ সদস্যদের দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। প্রধান উপদেষ্টা আখতারুজ্জামান খোকনের মৌখিক ঘোষণার পর সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। সদস্য সচিব…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিকেদক যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আটক স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। এর পার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে জবানবন্দি দেয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন মামুন। পরে রাত আনুমানিক দশটার দিকে পুলিশি পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে মামুন হাসপাতালের চতুর্থতলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এর আগে ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজলোর দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক…
কালিগঞ্জ সাংবাদদাতা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম উপলক্ষে জসনে জুলুস ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় জামেয়া মাঠ হতে জসনে জুলুস শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, সুপার মুফতি শাহিনুর রহমান আল কাদেরী, ভারপ্রাপ্ত সুপার মুহাদিস আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। রাতে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া…
রামপাল সংবাদদাতা রামপালের কৈগরদাশকাঠির লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে শত শত ঘরবাড়ি প্লাবিত হয়েছে। আকস্মিক জোয়ারের পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। জরাজীর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে বাঁধ পুনর্নিমানের দাবিতে শনিবার দুপুর ১২ টায় ক্ষতিগ্রস্ত লিটুর চরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীর পাড়ের বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সময়মতো সংস্কার ও কার্যকর ব্যবস্থা না নেয়ায় জোয়ারের পানি ঢুকে বর্তমানে অন্তত শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অনেক পরিবারের রান্নাঘরে পানি উঠে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। তীব্র জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় আমন চাষ ঝুঁকির মধ্যে…
বাংলার ভোর প্রতিবেদক জয়তী সোসাইটি পরিচালিত মোহনা ইউনিট নতুন খয়েরতলা যশোরের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতিযশোরের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত ক্যাম্পে চোখে ছানি রোগীদেরকে বিনামূল্যে অপারেশনসহ লেন্স বসানোর এবং যাদের চোখে (রিফ্রেকশন) পাওয়ারের সমস্যা আছে তাদেরকে চশমার ব্যবস্থা করা হয়। এদিন পরীক্ষা করে ৬০ জন রোগীর মধ্যে ২০ জনের ছানি, ২০ জনের রিফ্রেকশন (পাওয়ার) সমস্যা সনাক্ত হয় এবং বাকি ২০ জনকে ব্যবস্থাপত্র দেয়া হয়। ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা. তামান্না খান আভা। আরো উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের সহকারী নার্স হালিমা খাতুন মলি, অফিস সহকারী নাছিমা…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব জার্সি তুলে দেয়া হয়। আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিযোগিতায় তাদের মনোবল বাড়ানোর লক্ষ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে জার্সি বিতরণের উদ্যোগ নেয় শাহেদা-জবেদ ফাউন্ডেশন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শাহেদা-জবেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এসএম. রাশিদুল ইসলাম নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করেন। এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ সময় পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার মানোন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আনন্দময়ী করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কথা বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার যে পরিকল্পনা গ্রহণ করুক না, কেন তার সুফল পেতে হলে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষকরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যকর পরিবেশে কাজ করতে পারেন, সরকারের পক্ষ থেকে আমরা সেটি নিশ্চিত করবো। শনিবার যশোর জেলা প্রশাসন আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে প্রধান শিক্ষক (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা), শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয় পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত…
জীবননগর সংবাদদাতা ‘শহর থেকে গ্রামে, ডাক্তার এখন কাছে’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। শনিবার জীবননগর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচিতে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগীদের চিকিৎসকের পরামর্শ দেয়া হয়। বিশেষ করে টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে ঢাকার চিকিৎসকদের সঙ্গে রোগীদের পরামর্শের সুযোগ করে দেয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে রোগী দেখেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিৎসক ছিলেন ডা. শুভজিৎ পাইক, এবং…
কাজী নূর ভরা মৌসুমে যশোরের বাজারে ইলিশের সরবরাহ কয়েক গুণ বাড়লেও সাধারণ মানুষের নাগালে আসেনি দাম। বরং ইলিশের স্বাদ নিতে বাজারে এসে দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে ভরা মৌসুমেও ইলিশ যেন বিলাসী খাবারে পরিণত হয়েছে। এদিকে ইলিশের বাইরে যশোরের বাজারে অন্যান্য মাছের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দামও কমতির দিকে। মুরগি ও ডিমের বাজারেও বড় ধরনের অস্থিরতা নেই। তবে পোলাও চাল, আটা, ময়দা ও চিনিসহ কয়েকটি মুদি পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীরা শঙ্কার কথা জানিয়েছেন। শুক্রবার সকালে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে সরেজমিন ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে। শুক্রবার যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময় শিক্ষা খাতে…