Author: banglarbhore

কাজী নূর ভরা মৌসুমে যশোরের বাজারে ইলিশের সরবরাহ কয়েক গুণ বাড়লেও সাধারণ মানুষের নাগালে আসেনি দাম। বরং ইলিশের স্বাদ নিতে বাজারে এসে দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে ভরা মৌসুমেও ইলিশ যেন বিলাসী খাবারে পরিণত হয়েছে। এদিকে ইলিশের বাইরে যশোরের বাজারে অন্যান্য মাছের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি সবজির দামও কমতির দিকে। মুরগি ও ডিমের বাজারেও বড় ধরনের অস্থিরতা নেই। তবে পোলাও চাল, আটা, ময়দা ও চিনিসহ কয়েকটি মুদি পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীরা শঙ্কার কথা জানিয়েছেন। শুক্রবার সকালে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে সরেজমিন ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে। শুক্রবার যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময় শিক্ষা খাতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘নিরাশার বিবর হতে, আয় রে বাহির পথে/দেখ নিত্য সেথায়-আলোকের অভিযান’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি, প্রেম দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে আবৃত্তি শিল্পী শাহেদ নওয়াজ। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এর মধ্যে নজরুলের লেখা, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, শূণ্য এ বুকে পাখি মোর, দূর্গম গিরি কান্তার মরু,…

Read More

মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুইজন তৃতীয় লিঙ্গের নারী রয়েছে। শুক্রবার দুপুরের দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাংঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬/২৯ এস আর বাংলাদেশের অভ্যন্তর হুদপারা মাঠে মেহগনি বাগানের মধ্যে বিশেষ টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। বিজিবির দাবি, আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদ সদরের বাজেদুর্গাপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি দল। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ যশোরের ঝিকরগাছার লাউজানি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। স্কুলের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে যান মামুনুর রশিদ। পারিবারিক বিষয় নিয়ে মায়ের সাথে মামুনের…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়া ও নড়াইল সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা এগারোখানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও অংফশজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সন্তানদের প্রতি অভিভাবকসহ সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার মালিয়াট মোড় এলাকায় নব-জাগরণ সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা কাঞ্চন রায়, সহকারী অধ্যাপক বিশ্বজিত পাঠক, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা বাদল বিশ্বাস, সহকারী শিক্ষক রতন ঘোষ, সংগঠনের সহসভাপতি অজিত দাস, নির্মল বিশ্বাস, অশিষ…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে কবিরাজের আড়ালে দীর্ঘদিন জাল টাকা কারবারের অভিযোগ উঠেছে কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদ কবিরাজ ও তার সহকারী আজিবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে জাল টাকা ছাপানোর সময় হাতেনাতে এমদাদের সহকারী আজিবরকে আটক করে এলাকাবাসী। শুক্রবার সকালে আটক করে প্রধান কবিরাজ এমদাদকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক দুজনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রধান কবিরাজ এমদাদুল হক, সহকারী কবিরাজ আজিবর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ে দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি করে আসছিলেন ডাঙ্গামহিষদীয়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক…

Read More

প্রেস বিজ্ঞপ্তি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি স্মরণে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও প্রকল্প কার্যালয়ে নানা মানবিক ও সেবামূলক কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির শুরুতে প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের ‘রং পেন্সিল মেলা’ শীর্ষক চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী শিশুরা বেলুন উড়িয়ে কেক কাটে। এদিন ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বো নের সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইলচেয়ার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, শিশু ক্রীড়াবিদদের বাইসাইকেল উপহার এবং অসচ্ছল পরিবারের শিশুদের জন্য অর্থসহায়তা প্রদান করা হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আজাদুল কবির আরজুর মানবিক দিক, জীবন,…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় গরুবাহী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নুর ইসলাম (৫০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের খলসি বাজারের পাশ্বর্তী চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম নিজ আলমসাধুতে পাঁচটি গরু নিয়ে ঝিকরগাছা থেকে চৌগাছা পশুহাটে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে পলুয়া গ্রামের খলসি বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা আলমসাধু ও গরুগুলো উদ্ধার করেন।…

Read More

মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক সময় মুসলিম সমাজে রাত মানেই ছিল কুরআন তিলাওয়াত, অশ্রুসিক্ত দোয়া, দীর্ঘ সিজদা, তাহাজ্জুদের নামাজ এবং আল্লাহ তাআলার সঙ্গে একান্ত কথোপকথনের সময়। রাত ছিল মুমিনের আত্মশুদ্ধির মুহূর্ত, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ এবং রবের নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। কিন্তু এ যুগে যেন রাতের অর্থই বদলে গেছে। এখন অনেকের কাছে রাত মানেই মোবাইলের স্ক্রিন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্তহীন ভিডিও, অর্থহীন গল্প, রিলস, বিনোদন কিংবা এমন সব গুনাহ, যা মানুষের চোখ এড়িয়ে গেলেও আল্লাহ তাআলার দৃষ্টি কখনো এড়ায় না। এখন রাত অনেকের কাছে বিশ্রামের সময়ের চেয়েও বেশি গুনাহের সবচেয়ে উপযুক্ত সময়ে পরিণত হয়েছে। দিনের কাজ শেষ করে মানুষ রাতকে…

Read More