বাংলার ভোর প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে দলটির যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
এতে দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, একটা দলের চেয়ারম্যানের বাড়িতে হামলা করলো দুস্কৃতিকারীরা। কিন্তু সেখানে প্রশাসনের কোন লোক নাই।
এটা কোন ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করা হলো। এভাবে কোন দেশ সঠিকভাবে চলতে পারে না। একটি দেশ চলতে গেলে সকলের মতামতকে গ্রহণ করতে হয়। আমাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
বাড়িতে হামলা করা হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি ভদ্র দল তাই শৃঙ্খলার ভেতর দিয়েই দল পরিচালনা করতে চাই। অবিলম্বে দু:স্কৃতিকারীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দেন তারা।
জাতীয় পার্টি যশোর জেলা শাখার আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মাহাবুব আলম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরীসহ নেতৃবৃন্দ।
