Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreOctober 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা পরিবহনের সময় দুজনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত দুজনের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেশবপুরের বিভিন্ন মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য ড্রামভর্তি মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে সেখানে অভিযান চালিয়ে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা পরিবহনের বিষয়টি শনাক্ত করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম (তারু) এবং ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.