Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা

banglarbhoreBy banglarbhoreOctober 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা :
যশোরের বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন ও জমি অধিগ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) এবং জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ‘অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অ্যাকসেস)-বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের বিএলপিএ কম্পোনেন্টের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম এবং বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বন্দরের অবকাঠামো উন্নয়ন, পরিবহন-সংযোগ সম্প্রসারণ এবং পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তবে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত গ্রহণ জরুরি। এর মাধ্যমে সম্ভাব্য পরিবেশগতঝুঁকি চিহ্নিত করা এবং নেতিবাচক প্রভাব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে বেনাপোল স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রমের গতি বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, জমি অধিগ্রহণ-সংক্রান্ত বিষয় এবং পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.