Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

banglarbhoreBy banglarbhoreOctober 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা:
সাতক্ষীরার আশাশুনিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্যোগ প্রস্তুতি মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

দিবসটি উদযাপনে সহযোগিতা করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), আইসিআরডিসিভি-৩ প্রকল্প, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এবং আশাশুনি উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।

সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবার ও কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি গ্রহণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে ১২ অক্টোবর অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব প্রতিযোগিতায় কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের মোট ২১২ জন শিক্ষার্থী অংশ নেয়। কলেজ পর্যায়ে ‘দুর্যোগের ঝুঁকি হ্রাসে তারুণ্যের ভূমিকা’, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘দুর্যোগকালীন সচেতনতা ও নিরাপত্তা’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে দুর্যোগের ঝুঁকি হ্রাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটগান ও নাটক পরিবেশন করা হয়। এসব পরিবেশনায় দুর্যোগের সময় করণীয়, নিরাপদ জীবনযাপন, জলবায়ুর সঙ্গে অভিযোজন উপযোগী কৃষি এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষা, উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার ওপর বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহযোগিতায় কমিউনিটি পর্যায়েও দুর্যোগ প্রস্তুতি মহড়ার আয়োজন করা হয়। এতে দুর্যোগের সম্ভাব্য প্রভাব, মানুষের জীবন-জীবিকা ও কৃষির ক্ষয়ক্ষতি এবং আগাম প্রস্তুতি ও সতর্কতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মোশিউল হুদা তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের হিউম্যানিটারিয়ান প্রকল্প সমন্বয়ক এস এম মনোয়ার হোসেন।

এ সময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ অংশ নেন।

আয়োজকেরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.