Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা মাত্র ২০ হাজার টাকা! আর সেই টাকার দাবিতে চরম অমানবিকতার সাক্ষী হলো পাইকগাছার গড়াইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রাম। সুদের টাকার জন্য পাষাণ হৃদয়ের পরিচয় দিয়ে প্রকাশ্যে এক অসহায় কৃষকের গোয়াল থেকে জোরপূর্বক বকনা গরু খুলে নিয়ে গেছে এক পাওনাদার। ভাতিজার ঋণের দায় চাপানো হয়েছে সম্পূর্ণ নিরীহ কাকা শ্বশুরের ওপর। এই হৃদয়বিদারক ঘটনায় হতবাক এলাকাবাসী। সুবিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার সূত্রপাত গত ১৭ আগস্ট। স্থানীয়রা জানান, কুমখালী গ্রামের চন্দন বৈদ্য অভাবের তাড়নায় নানা কারণে এলাকার মানুষের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা রেখে সুদে বা ধারে টাকা নিতেন। ঋণের দায়ে জর্জরিত চন্দন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর বড় ছেলে মামুন মাস্টারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে। স্থানীয়দের ভাষ্য, মামুন লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। স্থানীয়দের দাবি, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে মামুন তার মাকে বটি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর ন্যায়বিচার, সততা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধের আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে পারলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  : যশোর শহরের আরএন রোড এলাকায় পাওনা টাকা ফেরতের দাবিতে এক অভিনব প্রতিবাদের ঘটনা ঘটেছে। চার বছর ধরে পাওনা ১০ লাখ ২০ হাজার টাকা ফেরত না পেয়ে দেনাদারের বাড়ির সামনে সাউন্ড বক্স বাজিয়ে ও ব্যানার টাঙিয়ে প্রতিকি অনশনে বসেন আল আমিন নামে এক প্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরএন রোডের ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। সাউন্ড বক্সে টাকা আত্মসাতের বিস্তারিত বিবরণ বাজতে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী আল আমিন বলেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থাকাকালে আত্মীয় সূত্রে জানতে পারেন শাহরিয়ার পলাশ নামে এক ব্যক্তি তার দোকান বিক্রি করবেন।…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খাঁনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, আব্দুর রউফ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দীপঙ্কর দাস, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষানুরাগী নাসির আহমেদ গাজী, অভিভাবক আলী আব্বাজ, স্বপন কুমার মল্লিক, লিপি বেগম প্রমুখ। সভায় কেশবপুরের ৫টি বিদ্যালয়ের ২০জন অকৃতকার্য শিক্ষার্থী,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহর বিরুদ্ধে। ‘অনুষ্ঠান শেষের সাত মাসেও পুরস্কার ও সনদ পাননি শিক্ষক ও শিক্ষার্থীরা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমলোচনা হতেই তড়িঘড়ি করে গত ২৫ আগস্ট কিছু পুরস্কার কেনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও জানুয়ারি মাসে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ২৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। প্রতিযোগিতায় বিজয়ী হলেও দীর্ঘ সাত মাসেও তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়নি। যে কারণে…

Read More

নড়াইল সংবাদদাতা চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম, একই গ্রামের আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান এবং নীরব শেখ। পুলিশ জানায়, গ্রেফতার যুবকরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো। ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়া হতো। টাকা…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয়দানকারী চক্রের নারীসহ সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মাগুরা জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান। আটকরা হলেন, আসমা খাতুন, হাসানুজ্জামান হাছান, ওসমান গনি, সালমান শাহ, ছাব্বির হোসেন, মো. সাকিব ও আল আমিন হোসেন। তাদের বাড়ি মাগুরাসহ বিভিন্ন জেলায়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ২৬ আগস্ট রাতে শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাপানে অনুষ্ঠেয় এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার ২২তম বিশ্ব কংগ্রেসে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর জাপানের ইয়োকোহামায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জাপান সোসাইটি ফর এন্ডোস্কোপিক সার্জারির ৩৯তম বার্ষিক সভা। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শল্যচিকিৎসা বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ছয় হাজারের বেশি অংশগ্রহণকারী এবং তিন হাজার পাঁচশর বেশি বৈজ্ঞানিক উপস্থাপনা থাকবে। এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, নতুন অস্ত্রোপচার কৌশল ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মধ্যে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগেই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিডি (গেম ডেভলপমেন্ট) ট্রফি নামে। টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন ওপেনার আসাদুল্লাহ হিল গালিব ও অফ স্পিনার আফিফ হোসেন লিখন। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলে বামহাতি ওপেনার আজিজুল হাকিম তামিম ও মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী অলিন। দলটির অধিনায়ক করা হয়েছে অলিনকে। এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী এই টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী শুক্রবার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে…

Read More