বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৪৪ লাখ টাকা মূল্যের ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ময়ুর (৪২) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ময়ুরকে…
Author: banglarbhore
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ সাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিস্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া সরকারী আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিল এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা। সোমবার (২৪আগস্ট) জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্ত ছাত্রদল নেতা জিএম মাশরাফির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে ও তার বক্তব্য…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত উপেক্ষিত হচ্ছে যশোর শহরে। নির্ধারিত সময়ের পর প্রকাশ্যে দোকান খোলা না রেখে অভিনব কৌশলে চলছে বেচাকেনা। কোথাও দুই পাশের শাটার নামিয়ে মাঝের গেট খোলা রাখা হয়েছে, কোথাও অর্ধেক শাটার নামিয়ে ক্রেতা পরিচয় দিলেই ভেতরে ঢোকানো হচ্ছে। আবার কোনো কোনো দোকানের সামনে কর্মচারী দাঁড় করিয়ে রেখে সংকেতের মাধ্যমে ক্রেতা ঢুকিয়ে শাটারের আঁড়ালে চলছে কেনাকাটা। একই সাথে জ্বলতে দেখা গেছে বিজ্ঞাপনী প্রচারের বিলবোর্ডও। সোমবার রাত ৮টার পর যশোর শহরের বিভিন্ন বিপণিবিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাইরে থেকে অনেক…
বাংলার ভোর প্রতিবেদক হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে অপপ্রচার, গুজব, ফতোয়া ও হামলার হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ যশোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার, ফতোয়া ও সহিংসতার হুমকি দেয়া হয়েছে। সমাবেশে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি এবং তাদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে তানসীপ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান খানের নেতৃত্বে পুলেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তানসীপ ট্রেডার্সে পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্যপণ্য উৎপাদন-বিক্রয় সংক্রান্ত বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেয়া হয়।…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত জন্মদিন উপলক্ষে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় পূর্ববর্তী সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সার্বিক সুবিধা-অসুবিধা ও প্রস্তাব পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এছাড়া যশোর জেলা পুলিশের চার সদস্যকে…
প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশে শিশুর প্রাথমিক যত্ন ও বিকাশে (ইসিসিডি) অগ্রগতি হলেও প্রতিটি শিশুর সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের আরও কার্যকর সমন্বয় প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যশোরে আয়োজিত এক আঞ্চলিক প্রচার ও মতবিনিময় কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সোমবার যশোরে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিজিআইডি), বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বিইএন) ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘ সেলিব্রেটিং হোল চাইল্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ : দ্যা ওয়ে ফরওয়ার্ড) শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় পর্যায়ের ইসিডি কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এতে শিশুর স্বাস্থ্য, পুষ্টি, প্রারম্ভিক…
বাংলার ভোর প্রতিবেদক “সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামীর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাঁচতে শেখা আয়োজিত, লিলিয়ানা ফন্ড ও সিডিডি সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাঁচতে শেখা ফিল্ড ট্রেনার দীপংকর অধিকারী, ম্যাপ ইন সিবিআর প্রোগ্রামের কর্মীবৃন্দ উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থী, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণের ওপর…
নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ রাজু শেখ (৩৬) এবং রিক্তা খাতুন (৩০) নামে এক নারীসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রোববার বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার বিকেলের দিকে নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায় ডিএনসি সদস্যরা। ওই বাড়িতে ভাড়া থাকতেন আসামি রাজু শেখ ও রিক্তা খানম। এ সময় তাদের হেফাজতে নিয়ে ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।…