Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, শুধু রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না; জামায়াতের কর্মীদের সমাজের মানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও বিপদগ্রস্তদের সহযোগিতা করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই একজন আদর্শ কর্মীর দায়িত্ব। রোববার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগারিতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম রসুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে কর্মীদের মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : মুুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উলসী সৃজনী সংঘ (ইউএসএস)’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। রোবাবার সকালে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পাদিত হয়। সমঝোতা স্মারকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক হাসান এবং উলসী সৃজনী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। এই সমঝোতা স্মারকের অধীনে যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ…

Read More

বাংলার খেলা ডেস্ক : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এ পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের এক জমকালো সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। রোববার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবির খেলোয়াড়রা মোট ৫টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ২টি ক্যাটাগরিতে রানার-আপ এবং ৬টি ক্যাটাগরিতে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন…

Read More

রামপাল সংবাদদাতা : রামপালে জীবনমান উন্নয়নে শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়। জানা গেছে, বিআইএফপিসিএল’র কমিউনিটি ডেভেলপমেন্টের আওতায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও হুড়কা ইউনিয়নের হুড়কা সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮৫৩ শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম, ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিআইএফপিসিএল চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, বিআইএফপিসিএল চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস. এম জাহিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্যে দেন, রামপাল উপজেলা পল্লী…

Read More

বাংলার ভোর প্রিতিবেদক : যশোরের খোলাডাঙ্গা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবি খাতুনের বাড়িতে বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিএনপির আরবপুর ইউনিয়ন শাখার নেতা বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’সহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অমৃত দাস আদালতে এ প্রতিবেদন জমা দেন। মামলার অভিযুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান, যিনি রড বাচ্চুর ছেলে; একই ওয়ার্ডের সদস্য জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তর, হাসান কবির সাগর, মুজিত মিয়া, সেলিম বিশ্বাস কুটি, পারভেজ, সাব্বির হোসেন, রুবেল, জাফর ওরফে জামাই জাফর,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে ৩ লাখ টাকা নেয়ার অভিযোগে ইমরান হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোর সদরের বাসিন্দা ও সরকারি এম এম কলেজের বিপণন (মার্কেটিং) বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল। মামলার অভিযুক্ত ইমরান হোসেন যশোর সদর উপজেলার দলননগর গ্রামের শাহজাহানের ছেলে। মামলার আরজিতে বলা হয়েছে, প্রেমের সম্পর্কের সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় বিএনপির সাবেক মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে যশোর জেলা বিএনপি। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনে স্বাক্ষরিত পৃথক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। এক অভিনন্দন বার্তায় বলা হয়, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। অপর বার্তায় বিএনপির জাতীয় স্থায়ী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি ও শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা নূরনবীকে মারধর করে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর ভুক্তভোগী নূরনবী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান তহিদুর রহমান ওরফে ফন্টু চাকলাদার, সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার, শফি ওরফে পাইপ শফি, কালাম, রুবেল ও রিন্টু। এছাড়া এজাহারে আরও…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া : ডুমুরিয়ায় খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয়কৃত ১ কোটি ৩৬ লাখ টাকা কোষাগারে জমা দিয়ে প্রসংশিত হয়েছেন ডুমুরিয়ার ইউএনও। কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রকল্পের বরাদ্ধ থেকে সাশ্রয় হয় এই অর্থ। স¦চ্ছতার সাথে প্রকল্প থেকে সাশ্রয় হওয়া টাকা কোষাগারে জমা দেয়ার বিষয়টিকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্বসহ স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে জানা যায়, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা থেকে বিলডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পার্শ্ব আশি ফুট পর্যন্ত (৭.০০ কি.মি.) সাহস ইউনিয়নের ডোলডাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত (৫.০০ কি.মি.)। দুটি খাল পুনঃখননের জন্য ৩ কোটি ৯ লাখ ৬…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দৈনিক বাংলার ভোর এর নিজস্ব প্রতিবেদক বুলবুল শহিদ খান হিমেলের মা মোশরাফুন্নেছার (৬১) দাফন সম্পন্ন হয়েছে। রোববার আসরের নামাজ শেষে শহরের বেজপাড়া তালতলা মোড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমাকে খড়কি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র সন্তান ও দুই মেয়ে, নাতি-পুতিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর…

Read More