Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবক কর্মী ও তথাকথিত ‘হাজাম’ ওসমানের বিরুদ্ধে তিন বছর বয়সী এক শিশুর সুন্নতে খাতনা করতে গিয়ে পুরুষাঙ্গের অংশবিশেষ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু আবু মুছা সদর উপজেলার হামিদপুর গ্রামের মোস্তাকিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ১ হাজার ৫০০ টাকার চুক্তিতে শুক্রবার দুপুরে হামিদপুর গ্রামে গিয়ে মুছার সুন্নতে খাতনা করান ওসমান। এর আগে নিজেকে অভিজ্ঞ এবং ২৪৫টি সুন্নতে খাতনা করিয়েছে বলে জানান তিনি। ঘটনার সময় অসাবধানতাবশত শিশুটির পুরুষাঙ্গের অংশ কেটে ফেলা হয়। রক্তপাত শুরু হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : একটি হোটেলের আগুন কেড়ে নিয়েছে একই পরিবারের চারজনকে। পুড়ে যাওয়া সেই হোটেল থেকে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেসে শনিবার কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তিন বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। তাদের সঙ্গে দেশে ফিরেছেন আরও দুই বাংলাদেশির মরদেহ। কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর শনিবার বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরল ছয় বাংলাদেশির মরদেহ। মরদেহ পৌঁছানোর পর সীমান্তে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে তিনটি অ্যাম্বুলেন্সে করে পাঁচ বাংলাদেশির মরদেহ…

Read More

লোহাগড়া সংবাদদাতা : সাংগঠনিক ঐক্য শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা কৃষকদলের আহবায়ক ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর থানা কৃষকদলের আহবায়ক রবিউল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এসএম সরোয়ার রহমান, মল্লিকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি কাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : জমি আত্মসাতের উদ্দেশ্যে নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে জাল ডকুমেন্ট তৈরি ও হুমকি ধামকির মামলায় যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার ৬ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। যশোরের সার্কিট হাউজপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদের করা মামলা সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আঃ বারিক জোয়াদ্দারের ছেলে আমিনুল ইসলাম ও রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে আসাদ জোয়াদ্দার, ফরহাদ জোয়াদ্দার, রাহাদ আনোয়ার ও রিফাত আনোয়ার তার পৈত্রিক প্রাপ্ত জমি জোরপূর্বক ভোগ দখল করছে। পৈত্রিক জমি বুঝে চাইলে তারা হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায় তারা নন জুডিসিয়াল স্ট্যাম্পে তার পৈত্রিক প্রাপ্ত অংশ রিফাত আনোয়ারের কাছে বিক্রি করে দশ লাখ…

Read More

আশাশুনি সংবাদদাতা : আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা শাখার আয়োজনে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক। সভায় অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা : যশোরের মণিরামপুরে উপজেলার পারখাজুরা বাঁওড়ের দক্ষিণ আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো, ওই গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইয়াসমিন ও জিসান পরিবারের অজান্তে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে যেতে থাকলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে দু’জনেই পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা : যশোরের বাঘারপাড়ায় মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুর রহমান, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের সভাপতি…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা : শনিবার দুপুরে ফুলের রাজধানী খ্যাত গদখালীতে ফুলচাষীদের জন্য রেলস্টেশনে স্টপেজ এবং সংস্কারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানার আমন্ত্রণে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মেদ হোসেন মাসুম এদিন রেলস্টেশন পরিদর্শনে আসেন। পরে দুপুরে গদখালী রেলস্টেশনে আয়োজিত আলোচনা সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী। প্রধান প্রকৌশলী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ‘ক্যান্ডেল লাইট ক্যাফে’তে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিল্পী অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান এবং অ্যাডভোকেট আবু মুসা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আইয়ুব হোসেন, রতন কুমার, পলাশ কুমার, আশরাফ হোসেন ও আবু রায়হানসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় পিকেএসের প্রধান কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান ভার্চুয়ালি উপস্থিত থেকে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিককে সভার সভাপতির দায়িত্ব দেন। সভায় পিকেএসের ৪১তম বার্ষিক সাধারণ সম্পাদক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ খোন্দকার মাহফুজুল হক ফারুক। এ সময় পিকেএসের ভাইস প্রেসিডেন্ট একরাম-উদ-দ্দৌলা নতুন দাতা সংস্থা আরএমএস ফাউন্ডেশন, ইউএসএ’র কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন…

Read More