Author: banglarbhore

লোহাগড়া সংবাদদাতা : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে নিষিদ্ধ সংগঠন যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমীকলীগের নেতাকর্মীরা লোহাগড়ার রেল স্টেশন রোডের চাচই কেয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে রয়েছে লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক শেখ সদর উদ্দিন শামীম, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, লোহাগড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদ কাজীসহ দলীয় নেতাকর্মীরা। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, মিছিলকারীদের ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read More

খাজুরা সংবাদদাতা : যশোর সদর উপজেলার রহেলাপুর দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রহেলাপুর দাখিল মাদরাসার আয়োজনে অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহেলাপুর দাখিল মাদরাসার সভাপতি মাওঃ মোঃ শিহাব উদ্দীন। মাদরাসার সুপার মাওঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সুপার মুহাম্মদ আবু সাঈদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মফিজুর রহমান, সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, আনিছুর রহমান ও ইলিয়াছ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর হোসেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান ফারুক, সিয়াম উদ্দীন,…

Read More

নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার নেতৃত্বে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামের মোহাব্বত আলী (৫৫) তার স্ত্রী করিমুন্নেচা (৪৬) এবং মেয়ে শিউলি আক্তার (১৭)। স্থানীয় ও আহত পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মোহাব্বত আলীর সাথে তার ভাতিজা তবিবর মোল্যার সাথে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তবিবর মোল্যার নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, বল্লম ও বটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর শহরের রেললোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য রবিউল ইসলাম রবি। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, ২০ আগস্ট বিকেলের দিকে তারা আত্মীয় বাড়িতে যাওয়ায় বাড়িতে কেউ ছিলেন না। রাতের কোনো একসময় থেকে ভোরের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা ঘরের চাল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং নগদ এক থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের…

Read More

আশাশুনি সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আশাশুনি শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেনের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে ৪১ সদস্যবিশিষ্ট আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেন। কমিটিতে সাইফুল ইসলাম বাচ্চুকে আহবায়ক, ইঞ্জিনিয়ার শাহ মো. জাকির হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শরীফ ইমরান টিটুকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়কদের মধ্যে রয়েছে আশাশুনির সাইদুল ইসলাম, জিসান হোসেন, ইমন হোসেন, সবুজ সানা ও সুলাইমান হোসেন, বড়দলের কামরুজ্জামান মিন্টু, মুকুল রেজা, বাবু গাজী, লিটু গাজী, রেজাউল করিম, মহিদুল ইসলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : তিনবার নোটিশ দেয়ার পরও ফায়ার লাইসেন্স না নেয়ায় যশোরের কাচ্চি ভাই নামের একটি খাবারের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ২০ আগস্ট সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যশোরের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স নেয়ার জন্য তিন দফা নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পরও প্রতিষ্ঠানটি লাইসেন্স সংগ্রহ করেনি। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার উপদেষ্টা জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে যশোরে আসার পর প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে এ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জাহিদ হাসান টুকুন নিজের সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, মুনিরুজ্জামান মুনির, সাবেক সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু,…

Read More

চৌগাছা সংবাদদাতা : জাতীয়তাবাদী সে¦চ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ র্কমসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় চৌগাছা প্রসেক্লাব মোড়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে চৌগাছা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করনে নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিলন, সদস্য জয়নাল আবেদিন প্রিন্স, তামজিদুর রহমান মামিম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া, উপজলো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান, সদস্য সচিব আবু বকর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে। একই সাথে সহকারী শিক্ষক মহিদুল ইসলামের নারীঘটিত একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় শিক্ষকদের বিরুদ্ধে নানা স্লোগান দেন বক্তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটির প্রধানের পদ বসে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। মোটা অংকের টাকার বিনিময় ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ১২ শিক্ষক ও কর্মচারি নিয়োগ দিয়েছেন। বিদ্যালয়ের পুরনো ভবনের ইটসহ নানা সরঞ্জাম, গাছ…

Read More

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাত্তার মোড়ল। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজস্ব অর্থায়নে একটি কাঁচা সড়কে ইটের সোলিং এবং বেতনা নদী পারাপারের জন্য কাঠের সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কুশোডাঙ্গা ইউনিয়নের খাস কুশোডাঙ্গা গ্রামের শামছুরের বাড়ি থেকে বজলুর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাদামাটির সড়ক পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে সেখানে ইটের সোলিং করার ঘোষণা দেন আব্দুল সাত্তার মোড়ল। একই সঙ্গে হেলাতলা-খাস কুশোডাঙ্গা এলাকায় বেতনা নদী পারাপারে একটি কাঠের সাঁকো নির্মাণেরও আশ্বাস দেন তিনি। পরে খাস কুশোডাঙ্গা…

Read More