Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা সীমান্ত থেকে চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreOctober 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার লুৎফর রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকাল ৯ টায় বাগদাহ গ্রামের শেখপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।

মিছিলটি অভয়নগর থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা জানান,সোমবার সন্ধ্যার আগে বাগদাহ গ্রামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশি লুৎফর রহমান।

পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসী থানায় অবস্থান নেন। ঘন্টাব্যাপী অবস্থানের পর পুলিশের আশ্বাসে তারা সেখান থেকে ফিরে যান।

অভয়নগর থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহামান জানান,ঘটনা জানার পর অভিযুক্তকে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সোমবার রাতেই তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রজব আলী ফারাজী, ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন গাজী, আব্দুল রশীদ মোল্লা, আমিনুর রহমান, তরিকুল ইসলাম গাজী, কামরুল ইসলাম সরদার, সাবিনা, মিরু, রুমা খাতুন এবং রজিনা প্রমুখ।

বিক্ষোভে অংশ নেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা জানান, অভিযুক্ত লুৎফর রহমানের জঘন্য কর্মকাণ্ডে গোটা এলাকার মানুষ চরম ক্ষুব্ধ ও স্তম্ভিত হয়ে পড়েছেন।

তাদের দাবি, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করতে হবে এবং এই দাবির সপক্ষেই আজকের বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শিত হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026

    কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.