Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সনাক যশোরের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে বের হওয়া র‌্যালিটি মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় এলাকায় যেয়ে শেষ হয়। র‌্যালিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। সনাক যশোরের সভাপতি অ্যাড. কামরুন নাহার কমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গেম শো তে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্যঅধ্যক্ষ শাহীন ইকবাল।…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা : যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মহিষা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে যশোর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি প্রাথমিকের শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী চাচা। গত ১২ আগস্ট বিকেলে শিশুটি খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বৃক্ষরোপণ ও বিতরণ শেষে শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা সাতক্ষীরাতে ২০ লাখ বনজ ও ফলজ বৃক্ষ রোপণের কর্মসূচি…

Read More

নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলার ৪৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্থাৎ জেলার প্রায় ৬৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই চলছে। যার ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে একদিকে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাড়ছে চাপ, অন্যদিকে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে নড়াইল সদর উপজেলার ১৭৫টি বিদ্যালয়ের মধ্যে ৯০টিতে, লোহাগড়া উপজেলার ১৬৪টি বিদ্যালয়ের মধ্যে ১১২টিতে এবং কালিয়া উপজেলার ১৫৬টি বিদ্যালয়ের মধ্যে ১১৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব…

Read More

জীবননগর সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয়সহ পাঁচ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুশইনকৃতরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান। স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করেন। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে মো. গোলাম রসুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রসুল কোতোয়ালি থানার বলরামপুর মধ্যপাড়ার বাসিন্দা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় গোলাম রসুলের পাশাপাশি ইলিয়াস হোসেন নামে আরও একজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার ও আদালতে দেয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে গোলাম রসুলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সুজন হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত  রাত ৩টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল দৌলতপুর বালুর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেলটিও জব্দ করা হয়। বিজিবি জানায়,আটক সুজন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ৩টি সোনার বারের ওজন ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম। এসব সোনার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।…

Read More

নড়াইল সংবাদদাতা : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচদ্রপুর গ্রামের বাসিন্দা। রবিউল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে নড়াইল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : ‘অ্যাকাডেমিক জ্ঞান এবং পেশাদার অনুশীলনের মধ্যে সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থীদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাস্তবমুখি ও উদ্দেশ্যনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, পেশাগত জীবনের জন্য ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রমের কোনো বিকল্প…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : শিশুর প্রতি সহিংসতা (ভিএসি), জেন্ডারভিত্তিক সহিংসতা বাল্যবিয়ে এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা বিষয়ে যশোর উপশহর মাধ্যমিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের বাস্তবায়নে আয়োজিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশিজনরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন এবং বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল। সভায় আরও উপস্থিত ছিলেন এসিডি’র এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির। সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত…

Read More