বাংলার ভোর প্রতিবেদক : যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে রের হয়ে র্যালিটি চৌরাস্তা, আরএন রোড হয়ে মণিহার এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এম…
Author: banglarbhore
আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা। প্রেসক্লাব আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই এ সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন। সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া…
বাংলার ভোর প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর জেলা এনসিপির নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। এতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক এবং মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ড. শহীদুল ইসলাম জাবিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে ইঞ্জিনিয়ার আরিফ জামান, যুগ্ম সদস্যসচিব পদে সাজিদ সারোয়ার ও বাদল উর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং…
মাগুরা সংবাদদাতা : “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির, উপস্থাপনায় ছিলেন জিল্লুর রহমান সিভিল সার্জন অফিস। প্রেজেন্টেশনে ছিলেন ডাক্তার দেবপ্রিয়া সরকার। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর…
বাংলার ভোর প্রতিবেদক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এসব স্কুল থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি। অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে পাসের হার নেমে এসেছে শূন্য শতাংশে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক অফিসিয়াল তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হার শূন্য থাকা এই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, তাদের একজনও কৃতকার্য হতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৭…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নারী শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার গলদা গ্রামের মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় শিউলি তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন। বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। সোমবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল ও পরিসংখ্যান বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ২২৩…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া এলাকার ইকরা ইসলামীয়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল সামারি ট্রায়ালের মাধ্যমে শুনানি শেষে আসামি দোষস্বীকার করা এ সাজার আদেশ দিয়েছেন। বিষয়টি আদালতের বেঞ্চসহকারী মোজাফ্ফর হোসেন। অভিযোগে জানা গেছে, মাদ্রাসার ভুক্তভোগী নারী শিক্ষক দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ইশতিয়াক হোসেনের অসদাচরণ ও কুরুচিপূর্ণ প্রস্তাবের শিকার হয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক তাকে নিজ অফিস কক্ষে ডেকে পাঠান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই শিক্ষিকা কক্ষে প্রবেশের আগেই নিজ মুঠোফোনে অডিও রেকর্ড চালু করে ভেতরে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা পুরাতন রেলস্টেশনের পাশে রেলওয়ের বরাদ্দপ্রাপ্ত প্রায় ১২ শতক জমি দখলের অভিযোগ উঠেছে পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদের বিরুদ্ধে। এ ঘটনায় অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সাল থেকে বাংলাদেশ রেলওয়ের সীমাঞ্চল স্টেট বিভাগ ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, তার স্ত্রী সেলিনা সুলতানা ও হুমায়ূন কবিরের নামে ওই জমি বরাদ্দ দেয়। বর্তমানে জমিটি তাদের নামেই বরাদ্দ রয়েছে। রোববার সকালে সরেজমিনে দেখা যায়, রেল কর্তৃপক্ষ ও বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের অনুমতি ছাড়াই জমিটি বাঁশের চাটাই দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে কয়েকটি গাছও লাগানো…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় দিনমজুর এনামুল ইসলামের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে আল মামুন ফাউন্ডেশন। খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রোববার দুপুরে এনামুল ইসলামের বাড়িতে সেলাই মেশিনটি পৌঁছে দেওয়া হয়। সেলাই মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ,…